শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি মোতায়েন থাকবে

প্রকাশিত - ০৩ নভেম্বর, ২০২৫   ০৫:৫১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৫ লাখ ৪৫ হাজারের বেশি আনসার-ভিডিপির সদস্য মোতায়েন থাকবে। নির্বাচনী দায়িত্বের সঙ্গে সম্পৃক্ত করার আগে আনসার-ভিডিপির এই সদস্যদের পুলিশের বিশেষ শাখার (এসবি) সহয়তায় ভেরিফিকেশন (যাচাই-বাছাই) হবে। যাদের বিরুদ্ধে অভিযোগ থাকবে তাদের দায়িত্ব দেওয়া হবে না।  আজ (সোমবার) ৩ নভেম্বর রাজধানীর ভাটারায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মৌলিক প্রশিক্ষণের (চতুর্থ ধাপ) সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর ভাটারার আনসার গার্ড ব্যাটালিয়নে (এজিবি) এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, আনসার-ভিডিপির সদস্যদের মোতায়েনের ব্যাপারে বিভিন্ন ভ্রান্তি রয়েছে, সেই ধারণাকে মাথায় রেখে নতুন বাংলাদেশের যাত্রার শুরু থেকেই জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে মিল রেখে আনসার-ভিডিপির সদস্যদের নতুন করে সদস্য সংগ্রহ, তালিকাভুক্তি, নতুন দায়িত্বরতদের তালিকাভুক্তি এবং এ সংক্রান্ত বিধিমালা সংশোধন করা এবং নির্বাচন কমিশনের ম্যান্ডেট মাথায় রেখে সুসংগঠিত করেছি। তিনি আরও বলেন, গত এক বছরে ১ লাখ ৪৫ হাজারের বেশি নতুন সদস্য গড়ে তুলেছি। যাদের প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য আগের মতো ছিল না। নতুন সদস্যরা কীভাবে দেশের জনগণের সেবা করবে, দেশ রক্ষায় কাজ করবে, দেশের দুর্যোগসহ বিভিন্ন পরিস্থিতি মোকাবিলা করবে সেই প্রশিক্ষণ তাদের দেওয়া হয়েছে। বিশাল আয়োজনে নির্বাচন কমিশনের সঙ্গে আনসার-ভিডিপি ওতপ্রোতভাবে কাজ করে যাচ্ছে। শুধু নির্বাচনী ভোট কেন্দ্র নয়, এবার নির্বাচনে সচেতনতামূলক কার্যক্রমেও সম্পৃক্ত করা হবে আনসার-ভিডিপির সদস্যদের। 

আনসার-ভিডিপির মহাপরিচালক বলেন, অ্যাপের মাধ্যমে সকল আনসার-ভিডিপির সদস্যদের ডিজিটালি রেজিস্ট্রেশন করা হবে। কে কোন ভোট কেন্দ্রে যাবেন তা নির্বাচন কমিশনের কন্ট্রোল রুম থেকে জানা যাবে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে গ্রুপ ভিত্তিক মোতায়েন চিরতরে বন্ধ। সেই চেষ্টা করে আর লাভ হবে না। সম্পূর্ণ ডিজিটালভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। যার সার্টিফিকেশন থাকবে না তাকে নির্বাচনী দায়িত্ব প্রদান করা হবে না। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মৌলিক প্রশিক্ষণের (চতুর্থ ধাপ) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।