২৪ঘণ্টা অনলাইন : বিনিয়োগ পরিবেশ উন্নয়নে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার উদ্যোগে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানানো হয়েছে বিনিয়োগ সমন্বয় কমিটির পঞ্চম সভায়। রোববার ঢাকায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। তিনি বলেন, “বাস্তবায়ন আর পারস্পরিক জবাবদিহিতা নিশ্চিত করার মধ্য দিয়ে আমরা বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে চাই।”
সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ. মনসুর, প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব, বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
সভায় জানানো হয়, ১০০ শতাংশ রপ্তানিমুখী প্রতিষ্ঠানের জন্য ‘ফ্রি অব চার্জ’ আমদানিতে কোটার বিধান বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে, যা দুই সপ্তাহের মধ্যে নীতিতে অন্তর্ভুক্ত হবে। এ পদক্ষেপে রপ্তানিমুখী শিল্পের ব্যয় কমবে ও প্রতিযোগিতা বাড়বে।
চট্টগ্রাম বন্দরের আধুনিকায়নে নতুন কনটেইনার ইয়ার্ড নির্মাণ, ঝুঁকি ব্যবস্থাপনা সফ্টওয়্যার চালু ও বিপজ্জনক পণ্যের সঠিক ব্যবস্থাপনার উদ্যোগ নেয়া হয়েছে। বাংলাদেশ বিজনেস পোর্টালের দ্বিতীয় ধাপ ডিসেম্বরের মধ্যে চালুর কথা রয়েছে, যাতে ২৯টি সরকারি সেবা এক প্ল্যাটফর্মে পাওয়া যাবে।বাংলাদেশ ব্যাংক বন্দরের আশপাশের শাখায় রিয়েল-টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) চালু করেছে এবং ২৪ ঘণ্টা সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে। ব্যবসায় লাইসেন্স নবায়নের মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর করা হয়েছে।
বিডা এখন মাসিকভাবে সব বিনিয়োগ সংস্থার প্রকল্প তথ্য সংগ্রহ করছে, যাতে বিনিয়োগ প্রবণতা ও বাস্তবায়নের অগ্রগতি বিশ্লেষণ করা যায়। ডিসেম্বরে বিডা, পরিবেশ অধিদপ্তর ও বন অধিদপ্তর যৌথভাবে কার্বন বাণিজ্য ও টেকসই বিনিয়োগবিষয়ক কর্মশালা আয়োজন করা হবে।
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।