শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

নাসার তৈরি সুপারসনিক বিমানের সফল উড্ডয়ন

প্রকাশিত - ০২ নভেম্বর, ২০২৫   ১১:৪০ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : শব্দের চেয়ে দ্রুতগতির (সুপারসনিক) জেট বিমানের পরীক্ষামূলক উড্ডয়ন সফলভাবে সম্পন্ন হয়েছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও যুদ্ধবিমান-স্যাটেলাইট এবং প্রতিরক্ষা প্রযুক্তি সংস্থা লকহিড মার্টিন করপোরেশন যৌথভাবে এই অত্যাধুনিক বিমানটি তৈরি করেছে। যার নাম দেওয়া হয়েছে ‘এক্স–৫৯’।

এ প্রজেক্টের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ নকশার কারণে এটি শব্দের গতির চেয়ে দ্রুত চললেও বিমানটি খুব সামান্য শব্দ তৈরি করে। সুপারসনিক বিমানের এমন সফল পরীক্ষা ভবিষ্যতে উচ্চ শব্দহীন ও দ্রুতগতির বাণিজ্যিক বিমান নির্মাণে নতুন সম্ভাবনা তৈরি করেছে।

নাসার এক্স–৫৯ জেটটি এই সপ্তাহে ক্যালিফোর্নিয়ার মরুভূমির আকাশে প্রথম উড্ডয়ন সম্পন্ন করেছে। পরীক্ষাটি সফলভাবে শেষ হয়ে এবং বিমানটি নিরাপদে নাসার আর্মস্ট্রং ফ্লাইট রিসার্চ সেন্টারে অবতরণ করেছে।বিশেষজ্ঞরা বলছেন, এই প্রযুক্তি বাণিজ্যিক বিমান পরিবহন খাতে বিপ্লব আনতে পারে। যদি এক্স–৫৯ প্রকল্প সফল হয় তবে নিউইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেসের মতো দীর্ঘ দূরত্বের ফ্লাইটের সময় প্রায় অর্ধেকে নেমে আসবে। সূত্র: ইউরো নিউজ, এপি

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...