শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

হাউস অব লর্ডসে ইউজিসি ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে শিক্ষার মানোন্নয়নে চুক্তি স্বাক্ষর

প্রকাশিত - ০২ নভেম্বর, ২০২৫   ০১:০৭ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে নেতৃত্ব, শিক্ষকদের দক্ষতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন অ্যাকসিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)' প্রকল্প ও ব্রিটিশ কাউন্সিল এর মধ্যে অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বাংলাদেশে যুক্তরাজ্য সরকারের বাণিজ্য দূত বারোনেস রোজি উইন্টারটন-এর উদ্যোগে যুক্তরাজ্যের হাউস অব লর্ডসে সম্প্রতি এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস এবং হিট প্রকল্পের পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান।

এই অংশীদারিত্ব চুক্তির আওতায় ব্রিটিশ কাউন্সিল এবং যুক্তরাজ্যের সহযোগী প্রতিষ্ঠান অ্যাডভান্স হায়ার এডুকেশন বাংলাদেশের শিক্ষকদের দক্ষতা উন্নয়ন, একাডেমিক নেতৃত্ব, এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে হিট প্রকল্পকে সহায়তা করবে। এই সহযোগিতা বাংলাদেশ সরকারের উচ্চশিক্ষা খাতের বৈশ্বিক মানের সঙ্গে সংযোগ বাড়াতে এবং একটি টেকসই পেশাদার উন্নয়ন কাঠামো প্রতিষ্ঠায় সহায়ক হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের ভাইস চেয়ার ও হাউস অব লর্ডসের সদস্য বারোনেস ওয়েন্ডি আলেকজান্দার, ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজ। 

এসময় আরও উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজিমুদ্দিন খান, প্রফেসর ড. মাসুমা হাবিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমদ খান, বুয়েট উপাচার্য প্রফেসর ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল হান্নান চৌধুরী এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড, বিশ্বব্যাংকের টাস্ক টিম লিডার টিএম আসাদুজ্জামান, যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ এর শিক্ষা প্রধান তৌফিক হাসান এবং হিটের উপ-প্রকল্প পরিচালক মো. খোরশেদ আলম।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ফায়েজ বলেন, ব্রিটিশ কাউন্সিলের সাথে এই অংশীদারিত্ব চুক্তি বাংলাদেশের উচ্চশিক্ষার সংস্কার যাত্রায় একটি সময়োপযোগী এবং কৌশলগত পদক্ষেপ। তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বব্যাংক এবং যুক্তরাজ্যের অ্যাডভান্স হায়ার এডুকেশন-এর সাথে মিলে নেতৃত্ব, শিক্ষার উৎকর্ষ সাধন এবং প্রাতিষ্ঠানিক মান বৃদ্ধির জন্য বিনিয়োগ করছি, যা বৈশ্বিকভাবে সংযুক্ত উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ভিত্তি স্থাপন করতে সহায়ক হবে।’

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, ‘ইউজিসির সাথে ব্রিটিশ কাউন্সিলের দীর্ঘদিনের অংশীদারিত্ব বাংলাদেশের উচ্চশিক্ষার মান, প্রশাসনিক দক্ষতা এবং নেতৃত্বের উন্নয়নে আমাদের যৌথ প্রতিশ্রুতি প্রতিফলিত করে। এই চুক্তি সেই প্রতিশ্রুতিকে দৃঢ় করবে এবং ভবিষ্যতে আরও গভীর সহযোগিতার পথ উন্মুক্ত করবে।’

অনুষ্ঠানের আয়োজক বারোনেস রোজি উইন্টারটন বলেন, ‘এই অংশীদারিত্ব যুক্তরাজ্য ও বাংলাদেশের শিক্ষা ও দক্ষতা উন্নয়নে দীর্ঘমেয়াদি সহযোগিতার প্রতিফলন যেখানে শিক্ষা জাতির মধ্যে সবচেয়ে শক্তিশালী সেতুবন্ধন।’

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...