শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

উষ্ণায়নে কোণঠাসা মাউন্টেন ড্রাগন

প্রকাশিত - ০২ নভেম্বর, ২০২৫   ১২:১৮ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ছোটখাটো চেহারা। মানুষের হাতের তালুর মধ্যে অনায়াসে এটে যেতে পারে। খুব বেশি হলে ২০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এরা। কথা হচ্ছে ‘অস্ট্রেলিয়ান মাউন্টেন ড্রাগন’কে নিয়ে। বৈজ্ঞানিক নাম রাঙ্কিনিয়া ডাইমেনসিস। লালচে ধূসররঙা এই টিকটিকিগুলি ঈষৎ লাজুক স্বভাবের। লুকিয়ে থাকতেই বেশি পছন্দ করে। বর্তমানে পৃথিবীতে এদের সংখ্যা কতো, তা স্পষ্ট নয়। তবে এটি স্পষ্ট যে এদের সংখ্যা ক্রমশ কমছে। সঙ্কুচিত হচ্ছে এদের বাসস্থানও। উষ্ণায়ন ক্রমশ গিলে খাচ্ছে এদের বাসস্থান। এমন চলতে থাকলে এই টিকটিকিদের ‘বাসযোগ্য’ বলে আর কোনও জায়গা বাকি থাকবে না বলে আশঙ্কা করছেন গবেষকেরা।

অস্ট্রেলিয়ায় ‘লিজার্ড’ গোত্রের বিভিন্ন সরীসৃপ দেখা যায়। তার মধ্যে অন্যতম এই ‘অস্ট্রেলিয়ান মাউন্টেন ড্রাগন’। নামের থেকেই বোঝা যায়, শীতল এবং উঁচু এলাকায় খাপ খাইয়ে নিতে পারে এরা। বর্তমানে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া, নিউ সাউথ ওয়েলস এবং তাসমানিয়ায় উচ্চ পার্বত্য এলাকাতেই এদের দেখা মেলে। কিন্তু শুরু থেকে পরিস্থিতি এমন ছিল না। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গিয়েছে, অতীতে অস্ট্রেলিয়ার নিচু এলাকাগুলোতেও এদের দেখা যেত। দক্ষিণপূর্ব অস্ট্রেলিয়ার ক্যাঙারু দ্বীপ এবং নারাকুর্টে এলাকাতেও বাস ছিল ‘অস্ট্রেলিয়ান মাউন্টেন ড্রাগন’-এর।

ক্যাঙারু দ্বীপ বা নারাকুর্টে কোনটিই খুব বেশি উঁচু এলাকা নয়। ক্যাঙারু দ্বীপের সর্বোচ্চ স্থান বলতে রয়েছে একটি ঢিবি, যেটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ৩৩৮ ফুট। নারাকুর্টের সর্বোচ্চ স্থান স্টোনি পয়েন্ট। সেটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ ফুটেরও কম। সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে, আজ থেকে প্রায় ২০ হাজার বছর আগে এই নিচু এলাকাগুলিতেও ঘুরে বেড়াত অস্ট্রেলিয়ান মাউন্টেন ড্রাগন।

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রিসার্চ ইনস্টিটিউট এবং জার্মানির বার্লিনে প্রাকৃতিক ইতিহাসের জাদুঘরের যৌথ উদ্যোগে এই সরীসৃপদের নিয়ে একটি গবেষণাটি চালানো হয়েছে। জীববিজ্ঞান বিষয়ক সাময়িকী ‘কারেন্ট বায়োলজি’তে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। বার্লিনের জাদুঘর থেকে পাওয়া জীবাশ্ম এবং ভিক্টোরিয়া রিসার্চ ইনস্টিটিউটে সংরক্ষিত কিছু টিকটিকির নমুনা বিশ্লেষণ করে দেখেছেন গবেষকেরা।

উভয় ক্ষেত্রে জেনেটিক তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে, উষ্ণায়নের জেরে জলবায়ু পরিবর্তনের ফলে এই টিকটিকিদের অস্তিত্ব ক্রমশ সঙ্কটের মুখে পড়ছে। আগে অস্ট্রেলিয়ার যে নিচু এলাকাগুলিতে এদের দেখা যেত, এখন সেখানে আর এই টিকটিকিদের অস্তিত্ব নেই। ভিক্টোরিয়া রিসার্চ ইনস্টিটিউটের গবেষক জেন মেলভিলের কথায়, গবেষণায় দেখা যাচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে এই প্রজাতিটির বাসস্থল পাহাড়ের উপরের দিকেই সীমিত হয়ে গিয়েছে। প্রায় ২০ হাজার বছর আগে মাউন্টেন ড্রাগনেরা দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ার অনেক বেশি এলাকা জুড়ে বাস করত। এর মধ্যে দক্ষিণ অস্ট্রেলিয়ার ক্যাঙারু দ্বীপ এবং নারাকুর্টের মতো এলাকাগুলিও ছিল।

মেলভিল জানান, নিচু এলাকায় এই প্রজাতির যে টিকটিকিগুলি বিলুপ্ত হয়ে গিয়েছে। ভিক্টোরিয়া, নিউ সাউথ ওয়েল্‌স এবং তাসমানিয়ায় অবশিষ্ট কিছু মাউন্টেন ড্রাগন রয়ে গিয়েছে। কিন্তু তাদের সংখ্যাও অনেক কমে গিয়েছে। অতীতের তুলনায় জিনগত ভাবেও এরা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তিনি বলেন, “যদি বিশ্বব্যাপী উষ্ণায়ন এ ভাবে বৃদ্ধি পেতে থাকে, তা হলে এই টিকটিকিদের যাওয়ার জন্য আর কোনও জায়গা অবশিষ্ট থাকবে না।”

গবেষণায় উঠে এসেছে, উঁচু শীতল এলাকার বাসস্থানগুলিও এখন উষ্ণায়নের ফলে মাউন্টেন ড্রাগনের বাসস্থান হিসাবে কম উপযুক্ত হয়ে উঠেছে। আর এতেই সিঁদুরে মেঘ দেখছেন পরিবেশ বিজ্ঞানীরা। এ ভাবে চলতে থাকলে মাউন্টেন ড্রাগন পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে বলে আশঙ্কা করছেন তারা। আরও উদ্বেগের বিষয় হল, মাউন্টেন ড্রাগনের মতো একই ধরনের প্রবণতা দেখা গিয়েছে ‘ব্লচড ব্লু-টাং লিজার্ড’, ‘টিলিকোয়া নিগ্রোলুটিয়া’সহ অন্য বেশ কিছু প্রজাতির মধ্যেও। উষ্ণায়নের প্রভাবে দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ার এমন বেশ কিছু সরীসৃপের একই পরিণতি হতে পারে বলে আশঙ্কা করছেন গবেষকেরা।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...