শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

‘জলবায়ু পরিবর্তনের ফলে ভারতীয়রা বছরে গড়ে প্রায় ২০ দিন তাপপ্রবাহের শিকার’

প্রকাশিত - ৩১ অক্টোবর, ২০২৫   ১২:০৮ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : জলবায়ু পরিবর্তনের শিকার ভারত। ল্যানসেট জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সাল ছিল রেকর্ড উষ্ণতম বছর। যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতসহ বিশ্বের একাধিক দেশ। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে ভারতীয়রা বছরে গড়ে প্রায় ২০ দিন তাপপ্রবাহের শিকার হয়েছেন।

ল্যানসেট জার্নালের রিপোর্টের অনুযায়ী, ২০২৪ সালে অত্যধিক গরমের কারণে শ্রমের উপর নেতিবাচক প্রভাব পড়েছে। এর ফলে বছরে ২৪৭ বিলিয়ন কর্মঘণ্টা নষ্ট হয়েছে ভারতে। এই ক্ষতির পরিমাণ প্রতি ব্যক্তি পিছু প্রায় ৪২০ ঘণ্টা, যা ১৯৯০-৯৯ দশকের চেয়ে ১২৪ শতাংশ বেশি।

'দ্য ল্যানসেট কাউন্টডাউন অন হেলথ অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ'-এর ২০২৫ সালের প্রতিবেদন অনুসারে, এই ক্ষতির ৬৬ শতাংশ হয়েছে কৃষি খাতে এবং ২০ শতাংশ হয়েছে নির্মাণ শিল্পে। প্রবল উষ্ণতার কারণে শ্রম ক্ষমতা হ্রাসের সঙ্গে ২০২৪ সালে ভারতের সম্ভাব্য ১৯৪ বিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ১৭১ হাজার কোটির বেশি) আয়ের ক্ষতি হয়েছে।

লন্ডনের ইউনিভার্সিটি কলেজের নেতৃত্বে ৭১টি শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় রাষ্ট্রপুঞ্জের ১২৮ জন বিশেষজ্ঞের একটি দল ল্যানসেট কাউন্টডাউন ২০২৫-র বার্ষিক সমীক্ষা রিপোর্ট তৈরি করেছে। রিপোর্টে দেখা গিয়েছে, তাপপ্রবাহের ফলে একাধিক দুর্ঘটনা ঘটেছে, যার ব্যাপক প্রভাব পড়েছে জনজীবনের উপরে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, জীবাশ্ম জ্বালানির উপরে মানুষের নির্ভরতা ক্রমশ বাড়ছে। এমনকি, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে ব্যর্থ হচ্ছেন ভারতের সাধারণ মানুষ। যার জেরে ঝুঁকির মুখে পড়ছে মানুষের স্বাস্থ্য এবং জীবিকা। ল্যানসেট জার্নালের রিপোর্ট অনুযায়ী, ১৯৯০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত তাপপ্রবাহজনিত মৃত্যু ২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ ছাড়াও রিপোর্টে বলা হয়েছে, ১৯৫০ সাল থেকে বিশ্বব্যাপী বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও। ল্যানসেট জার্নালের রিপোর্ট থেকে স্পষ্ট, ‘২০২৪ সালে, ভারতে প্রতি ব্যক্তি বছরে গড়ে ১৯.৮ দিন তাপপ্রবাহের শিকার হয়েছেন।’

ল্যানসেট জার্নালের প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, ২০২০-২০২৪ সালের মধ্যে ভারতে অগ্নিকাণ্ড থেকে হওয়া দূষণের ফলে বছরে গড়ে ১০ হাজার ২০০ মৃত্যু ঘটেছে। যা ২০০৩-২০১২ সালের চেয়ে ২৮ শতাংশ বেশি। এই মৃত্যুর ৪৪ শতাংশ কারণ জীবাশ্ম জ্বালানির ব্যবহার। পাশাপাশি, অন্যান্য কারণে ২.৬৯ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...