শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার বিভাগ নিয়ে আসিফ নজরুলের ফ্যাসিস্টের সুর : কায়সার কামাল

প্রকাশিত - ২৯ অক্টোবর, ২০২৫   ০৬:৪২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন: বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বিচার বিভাগ নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলের কণ্ঠে ফ্যাসিস্ট রেজিম যে ভাষায় কথা বলত, সেই সুর প্রতিধ্বনিত হচ্ছে। বুধবার ২৯ অক্টোবর সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার কায়সার কামাল বলেন, একটা দেশের তিনটা অঙ্গ থাকে। তার মধ্যে জুডিশিয়ারি (বিচার বিভাগ) অন্যতম। জুডিশিয়ারির ব্যাপারে আইন মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা, তিনি যে বক্তব্য দিয়েছেন, আমার কাছে মনে হচ্ছে এই বক্তব্যটা তিনি প্রকাশ্যে না দিলেও পারতেন। কিছু কিছু বিষয় থাকে যেগুলো প্রিভিলেজড কমিউনিকেশন (বিশেষ সুবিধা সম্বলিত যোগাযোগ)। আইন উপদেষ্টার যদি কোনো অভিযোগ থাকে, সেটা তিনি যথাযথ প্রক্রিয়ায় প্রধান বিচারপতির কাছে পৌঁছাতে পারতেন। তিনি সেটা না করে প্রকাশ করেছেন। আমার কাছে মনে হচ্ছে এ সমস্ত পদক্ষেপ নেওয়ার পেছনে দুরভিসন্ধিমূলক কোনো ঘটনা আছে। যে জুডিশিয়ারি ন্যায় বিচার করছে, সেই জুডিশিয়ারিকে নিয়ে তীর্যক মন্তব্য করাটা সমীচীন হয়নি।

তিনি বলেন, আমরা আইনজীবী হিসেবে মনে করি, পরবর্তীতে আসিফ নজরুল বা অন্য কোনো উপদেষ্টা জুডিশিয়ারি নিয়ে প্রকাশ্যে কথা বলার আগে প্রিভিলেজড কমিউনিকেশন হিসেবে প্রধান বিচারপতির সঙ্গে কথা বলে, তারপর যদি প্রয়োজন পড়ে, সেটা প্রকাশ্যে করতে পারেন। দেখুন, আমাদের এই জুডিশিয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বে একটি পৃথক সচিবালয়ের জন্য চেষ্টা চালাচ্ছেন। আসিফ নজরুল সাহেবের এই কথায় আমরা কেন যেন শঙ্কিত— আসলে নির্বাহী বিভাগ জুডিশিয়ারিকে স্বাধীন করতে চায় কি না। তিনি আরও বলেন, আসিফ নজরুল সাহেবের বক্তব্যে প্রতিধ্বনিত হচ্ছে ফ্যাসিস্ট রেজিম ইতোপূর্বে হাইকোর্ট সম্পর্কে, বিচার বিভাগ সম্পর্কে এই কথা বলত, সেই সুর। যা অত্যন্ত দুঃখজনক। আইন উপদেষ্টা হিসেবে উনার খুবই একটা গুরুত্বপূর্ণ অবস্থান। এই অবস্থান থেকে প্রকাশ্যে বিচার বিভাগ নিয়ে এই ধরনের মন্তব্য অগ্রহণযোগ্য। তিনি ভবিষ্যতে আরেকটু সতর্ক হয়ে কথা বলবেন— আইনজীবীরা সেটা অনুরোধ করছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।