শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

হৃদরোগ চিকিৎসায় জাবি গবেষকদের গ্যালিয়াম নাইট্রাইড ফুলেরিন মডেল উদ্ভাবন

প্রকাশিত - ২৬ অক্টোবর, ২০২৫   ১২:২৬ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৫ অক্টোবর, ২০২৫(বাসস) : সাম্প্রতিক এক গবেষণায় ফেলোডিপিনের মতো হৃদরোগের ওষুধ আরও দক্ষতার সাথে প্রয়োগে সক্ষম একটি অভিনব ন্যানোম্যাটেরিয়াল উদ্ভাবন করা হয়েছে, যা হৃদরোগীদের জন্য নতুন আশার আলো জাগিয়েছে।

রয়্যাল সোসাইটি অব কেমিস্ট্রির ন্যানোস্কেল জার্নালে প্রকাশিত এই গবেষণায় গ্যালিয়াম নাইট্রাইডভিত্তিক উপাদানের ওপর আলোকপাত করা হয়েছে। এটি মানবদেহে নিরাপদে ফেলোডিপিন বহন ও নিঃসরণ করতে পারে। ফেলোডিপিন উচ্চ রক্তচাপ ও অন্যান্য হৃদরোগের চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহার হয়।

গবেষণা দলে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. কবির উদ্দিন সিকদার; বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ন্যানোম্যাটেরিয়ালস এবং সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক অলি উর রহমান; যুক্তরাষ্ট্রের ওহিও স্টেট ইউনিভার্সিটির মো. কাজী রোকনুজ্জামান; যুক্তরাষ্ট্রের রেনসেলার পলিটেকনিকইনস্টিটিউটের ডি. এম. সাদুজ্জামান; ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মোহাম্মদ সাদিকুর রহমান; যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে মুজাক্কির আমিন এবং ফ্লোরিডা ইনস্টিটিউট অব টেকনোলজির সৈয়দ মেহেদী হাসান।

কোনটি ফেলোডিপিন সবচেয়ে কার্যকরভাবে বহন করতে পারে তা নির্ধারণ করতে  গবেষকরা উন্নত কম্পিউটার সিমুলেশন ব্যবহার করে তিনটি ন্যানোম্যাটেরিয়াল- বোরন নাইট্রাইড, অ্যালুমিনিয়াম নাইট্রাইড এবং গ্যালিয়াম নাইট্রাইড এর- তুলনা করেছেন।
 
গবেষণায় দেখা গেছে যে, গ্যালিয়াম নাইট্রাইড ফুলেরিন (GaNF)ওষুধের সাথে সবচেয়ে শক্তিশালী এবং স্থিতিশীল বন্ধন তৈরি করে, যা নিয়ন্ত্রিতভাবে ফেলোডিপিন নিঃসরণ এবং উন্নত চিকিৎসা কার্যকারিতা প্রদর্শন করে। গবেষণায় দেখা গেছে, গ্যালিয়াম নাইট্রাইড ফুলেরিন ওষুধের সঙ্গে সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে স্থিতিশীল বন্ধন তৈরি করে, যা নিয়ন্ত্রিত নিঃসরণ এবং উন্নত চিকিৎসা কার্যকারিতা প্রদর্শন করে।

গবেষণায় আরো জানা গেছে, গ্যালিয়াম নাইট্রাইড ফুলেরিন কাছাকাছি-ইনফ্রারেড আলোতে ভালো সাড়া দেয়, যা মানবদেহে টিস্যুতে প্রবেশ করতে পারে। এর ফলে শরীরের মধ্যে ওষুধের গতিবিধির রিয়েল-টাইম ট্র্যাকিং সম্ভব হয়। সংশ্লিষ্ট গবেষক অলিউর রহমান বলেন, আমাদের গবেষণায় দেখা গেছে— ফেলোডিপিনের মতো কার্ডিওভাসকুলার ওষুধের জন্য একটি শক্তিশালী এবং স্থিতিশীল ন্যানোক্যারিয়ার হতে পারে গ্যালিয়াম নাইট্রাইড ফুলেরিন।

তিনি আরো বলেন, উপাদানটির জৈব-সামঞ্জস্যতা এবং অ-বিষাক্ত প্রকৃতি নিরাপদ ও নিয়ন্ত্রিত ওষুধ সরবরাহ নিশ্চিত করে। এছাড়া পার্শ্ব প্রতিক্রিয়া হ্রাস করে। তিনি আশা প্রকাশ করে বলেন, এই ফলাফল ভবিষ্যতে নিরাপদ এবং আরো নিখুঁত ওষুধ সরবরাহ মডেলের পথ দেখাতে পারে। অধ্যাপক ড. মো. কবির উদ্দিন সিকদারের তত্ত্বাবধানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োফিজিক্স ল্যাবরেটরিতে এই গবেষণাটি করা হয়।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...