শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সময়ে ৫ ভাইসহ জেলে গিয়েছিলাম : চরমোনাই পীর

প্রকাশিত - ২১ অক্টোবর, ২০২৫   ১০:৩৪ পিএম
webnews24
নিজেস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন,  ২০০৩ বা ২০০৪ সালে বিএনপির সময়ে বিএনপি নেতারা আমার ও ভাইদের বিরুদ্ধে ৫ হাজার টাকা ছিনতাইয়ের মামলা দিয়েছিল। ওই মামলায় আমাদের ৫ বছরের সাজা দেয় আদালত। ৫ ভাইসহ জেলে গিয়েছিলাম। সেখানে মোটা রুটি আর ডাল কিন্তু খেয়ে আসছি। আমার মতো ছেলে যদি ৫ বছর জেলে থাকে, তাহলে অন্য মানুষের ক্ষেত্রে এরা কী করেছে তা আর বলতে বাকি থাকে না। 

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ভোলা জেলা পরিষদ হলরুমে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ভোলা উত্তরের আয়োজনে ‘ইসলামী সমাজ ব্যবস্থা ও কল্যাণরাষ্ট্র গঠনে ওলামায়ে কেরামের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, যারা গত ৫৪ বছর দেশ পরিচালনা করেছে, তাদের দেশ পরিচালনায় আমরা পেয়েছি দুর্নীতি, চোরের দিক থেকে তামাম দুনিয়ার মধ্যে বাংলাদেশকে ৫ বার ফাস্ট বানিয়েছে। এরা আমাদের দেশের টাকাগুলো বিদেশে পাচার করে কানাডাসহ বিভিন্ন জায়গায় বেগমপাড়া তৈরি করেছে।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ আল্লাহর কুদরতে যে পালালো, দম্ভ করে বলেছে হাসিনা পালায় না। আল্লাহর মাইর আলামের বাহির, ভাত রান্না করেও খেয়ে যেতে পারেনি। তার ভূমিমন্ত্রীর ৩টা দেশে প্রায় ৬২০টার মতো বাড়ির সন্ধান পাওয়া গেছে। এদের দেশ পরিচালনায় হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হতে দেখেছি। এদের দেশ পরিচালনায় আয়নাঘরের মতো আইয়্যামে জাহেলিয়াতের ইতিহাস এরা হার মানিয়েছে। এদের পরিচালনায় আমরা পেয়েছি লাখ লাখ মানুষকে মিথ্যা মামলার মাধ্যমে সংসারকে বিলীন করে ফেলেছে। 

চরমোনাই পীর বলেন, বিগত দিনগুলোতে আমরা অনেকে অন্যের ওপর ভর করে চলেছি, কিন্তু ইসলাম নামক গাছকে আকড়ে ধরে মাথা উঁচু করে দাঁড়াবার চিন্তা কেউ করেনি। ৫ আগস্টের পর আলহামদুলিল্লাহ একটা ক্ষেত্র তৈরি হয়েছে ইসলামের পক্ষে। দেশ ও মানবতার কল্যাণের পক্ষে বিদেশি তাবেদার থেকে দেশকে রক্ষার জন্য একটা সুযোগ তৈরি হয়েছে। এ সুযোগের যদি আমরা সদ্ব্যবহার করতে না পারি তাহলে আমাদের ভবিষ্যত প্রজন্ম সন্তানগুলো যখন ইতিহাস পড়বে তখন আমাদেরকে ধিক্কার জানাবে, কলঙ্কের ইতিহাস রচনা করবে। 

তিনি বলেন, এখন শুধুমাত্র আপনারা যদি এক কণ্ঠে আওয়াজ তুলতে পারেন চোর, চাঁদাবাজ, খুনি জালেম এবং বিদেশিদের তাঁবেদার দেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, ওদের মাথা ভাঙতে হবে, ওদেরকে বাংলার জমিন থেকে উঠিয়ে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। সেজন্য আমরা ঘোষণা দিয়েছি, যারা ইসলামিক দল আমরা করি আমরা একটা বাক্স দেব। এ ঘোষণা শোনার পর এক শ্রেণির মাথা খারাপ হয়ে গেছে। 

আলোচনা সভায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ভোলা উত্তরের সভাপতি মুফতি ইয়াসিন নবীপুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ভোলা-১ সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ওবায়েদুর রহমান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ভোলা উত্তরের সেক্রেটারি  মাওলানা মুহাম্মদ আবু সালেহ। সভায় ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলামসহ ভোলার বিশিষ্ট ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।