শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

জোবায়েদ হত্যায় জবিতে শোক ঘোষণা, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান স্থগিত

প্রকাশিত - ২০ অক্টোবর, ২০২৫   ১০:৫৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন :  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন হত্যার ঘটনায় একদিনের শোক ঘোষণা ও বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।সোমবার (২০ অক্টোবর) বেলা ১১টায় এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।

উপাচার্য বলেন, ‘আজকে জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল ২১ অক্টোবর শোকদিবস ঘোষণা করা হয়েছে। এ দিন বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনির্মিত থাকবে এবং আমরা কালো ব্যাজ ধারণ করবো। আর আগামী ২২ অক্টোবর যে বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান হওয়া কথা ছিল, সেটা স্থগিত করা হয়েছে।’এছাড়া ২১ ও ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস চললেও পরীক্ষা স্থগিত থাকবে বলে জানান তিনি।

এর আগে রোববার বিকালে পুরান ঢাকার আরমানীটোলার একটি ভবনের সিঁড়িতে স্থানীয়রা জোবায়েদ হোসেনের রক্তাক্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সুরতহালের জন্য জোবায়েদের মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেলে নেওয়া হয়েছে।

যে ভবন থেকে জুবায়েদের মরদেহ উদ্ধার করা হয় সেখানে তিনি টিউশনি পড়াতেন। ইতিমধ্যে জোবায়েদের ছাত্রীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে ইতোমধ্যে দুইজনকে শনাক্ত করেছে পুলিশ।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...