শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ার সঙ্গে হালাল বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশ : হাইকমিশনার

প্রকাশিত - ২০ অক্টোবর, ২০২৫   ০৪:৫২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : মালয়েশিয়াকে ঢাকার সঙ্গে হালাল বাণিজ্য ও ব্যবসায়িক সহযোগিতা বাড়াতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার ঐতিহাসিক মালাক্কা রাজ্যে মেলাকা ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার (এমআইটিসি)-এ গত ১৬ থেকে ১৯ অক্টোবর অনুষ্ঠিত ‘মালাক্কা ইন্টারন্যাশনাল হালাল ফেস্টিভ্যাল ২০২৫’-এ দ্বিতীয়বারের মতো অংশ নেয় বাংলাদেশ। আজ সোমবার ২০ অক্টোবরসংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে হালাল বাণিজ্য অংশীদারিত্ব আরও গভীর করার আগ্রহ জানান। হাইকমিশনার মালাক্কার মুখ্যমন্ত্রী ওয়াইএবি দাতুক সেরি উতামা আব রউফ বিন ইউসুহের সহযোগিতা চান এবং আগামীতে আরও বেশি বাংলাদেশি প্রতিষ্ঠান এই মেলায় অংশ নেবে বলে আশা প্রকাশ করেন। 

হাইকমিশনার বাংলাদেশের প্যাভিলিয়ন পরিদর্শন করা অতিথিদের উদ্দেশ্যে বলেন, ‘বাংলাদেশ মালয়েশিয়ার সঙ্গে হালাল বাণিজ্য বাড়াতে এবং আসিয়ান অঞ্চলে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণে আগ্রহী।’ এ সময় হাইকমিশনার বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য তুলে ধরেন। এর মধ্যে রয়েছে- তৈরি পোশাক, পাট ও চামড়াজাত পণ্য, সিরামিক, ওষুধ, প্লাস্টিক, খাদ্য ও পানীয়। মালয়েশিয়া ও আসিয়ান বাজারে এসব জিনিসের ভালো সম্ভাবনা রয়েছে। মালাক্কার মুখ্যমন্ত্রী মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষে তিনি ও অন্য অতিথিবৃন্দ বাংলাদেশের স্টল পরিদর্শন করেন। হাইকমিশনের সহায়তায় ‘প্রাণ’ কোম্পানি এতে অংশ নেয় এবং তাদের বিভিন্ন ধরনের খাদ্য ও পানীয় পণ্যসামগ্রী প্রদর্শন করে।

পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রীকে বাংলাদেশের বিভিন্ন পণ্যসামগ্রী উপহার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ, ‘প্রাণ’-এর সাউথ ডিভিশন (মালাক্কা ও জোহরবারু) প্রধান তাওসিফ কবির, আঞ্চলিক ব্যবস্থাপক (মালাক্কা ও নেগেরি সেম্বিলান) মোহাম্মদ পারভেজ, মার্কেটিং এক্সিকিউটিভ তারেকুর রহমান আকাশসহ আরও অনেকে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্যের চাহিদা ক্রমেই বাড়ছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুরসহ বিভিন্ন প্রদেশে বাণিজ্য মেলায় অংশগ্রহণ করে নানা প্রচার কার্যক্রমের মাধ্যমে পণ্যের বাজার সম্প্রসারণে সক্রিয়ভাবে কাজ করছে।

এই মেলায় অংশগ্রহণের মাধ্যমে রাজধানী কুয়ালালামপুরের পাশাপাশি মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ প্রদেশগুলোতে বাংলাদেশি পণ্যের বাজার তৈরি করা সম্ভব হবে। হাইকমিশন ২০২৫ সালে এখন পর্যন্ত চারটি আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিয়েছে, যার মাধ্যমে আসিয়ান অঞ্চলে বাংলাদেশের পণ্য ও সেবার পরিচিতি বাড়ছে। বাংলাদেশ হাইকমিশনের বুথে রপ্তানিযোগ্য পণ্যের পাশাপাশি ডিসেম্বর মাসে ঢাকায় অনুষ্ঠেয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫’-এর তথ্য, রপ্তানি, বিনিয়োগ ও পর্যটনবিষয়ক প্রকাশনা এবং তথ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রতিদিনই বিপুলসংখ্যক ব্যবসায়ী, পরিবেশক ও দর্শনার্থী বাংলাদেশের বুথ পরিদর্শন করেন এবং পণ্যের প্রতি আগ্রহ দেখান। মেলার শেষ দিনে সফল অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে আয়োজনকারী প্রতিষ্ঠান বাংলাদেশ হাইকমিশনকে সনদ ও সম্মাননা স্মারক প্রদান করে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।