শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিচ্ছেন খুবির ৭ শিক্ষার্থী

প্রকাশিত - ১৯ অক্টোবর, ২০২৫   ১১:১৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : জাপানে ‘সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রাম’-এ অংশ নিচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিসিপ্লিনের সাত শিক্ষার্থী। খুলনা বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব ইয়ামানাশির মধ্যে সম্পাদিত সহযোগিতা চুক্তির অংশ হিসেবে এ প্রতিযোগিতায় অংশ নেবেন তারা।

দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলতি বছরের প্রথম দিকে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় এ প্রতিযোগিতায় অংশ নিতে শিক্ষার্থীরা আগামী ২৬ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত জাপান সফর করবেন। ইসিই ডিসিপ্লিনের অধ্যাপক ড. সোহেল মাহমুদ শের এই দলের নেতৃত্ব দেবেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হলেন- ইসিই ডিসিপ্লিনের মাস্টার্স ’২৫ ব্যাচের শিক্ষার্থী মোঃ তৌহিদুল ইসলাম, ইমু খাতুন ও চৈতালী নন্দী এবং ব্যাচেলর ’২২ ব্যাচের শিক্ষার্থী মোঃ সবুজ আলী, অন্তু কুমার গুহ, শাওন ইসলাম ও অমিত বালা।

জাপানে অবস্থানকালে তারা ইউনিভার্সিটি অব ইয়ামানাশিতে বিভিন্ন ল্যাব পরিদর্শন, কর্মশালা, সেমিনার ও শিল্পকারখানা ভ্রমণে অংশ নেবেন। পাশাপাশি তারা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অপটিক্যাল কমিউনিকেশন ও আধুনিক প্রযুক্তিতে জাপানের অগ্রগতির বিষয়ে জানবেন এবং দেশটির সংস্কৃতি ও শিক্ষা ব্যবস্থা নিয়ে অভিজ্ঞতা অর্জন করবেন।

এর আগে শিক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। উপাচার্য তাদের অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, তারা বিদেশে বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখবে।তিনি অংশগ্রহণকারীদের এই সুযোগের সর্বোত্তম ব্যবহার করে জাপানে গবেষণা ও উচ্চশিক্ষার সুযোগ অনুসন্ধানের আহ্বান জানান। চলতি বছর এ পর্যন্ত বিভিন্ন এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের মোট ১০ জন শিক্ষার্থী বিদেশ সফর করেছেন। উপাচার্য বলেন, এসব উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতার পরিধি আরও বিস্তৃত করবে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...