শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

রাকসু নির্বাচনে ২০টি পদে জয়ী শিবিরের প্যানেল

প্রকাশিত - ১৮ অক্টোবর, ২০২৫   ১১:০৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫-এ কেন্দ্রীয় ছাত্র সংসদের ২৩ পদের মধ্যে ২০টিতেই জয়লাভ করেছে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট। এছাড়াও জিএস, ক্রীড়া ও খেলাধুলাবিষয়ক সম্পাদক এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে আধিপত্যবিরোধী ঐক্য, ছাত্রদল ও স্বতন্ত্র প্রার্থী। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে কাজী নজরুল ইসলাম মিলনায়তন ভবনে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম।

সম্মিলিত শিক্ষার্থী জোট থেকে যেসব সম্পাদক নির্বাচিত হয়েছেন— ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে এস এম সালমান সাব্বির, সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে জায়িদ হাসান জোহা, সহকারী সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. রাকিবুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক সাইয়িদা হাফছা, সহকারী মহিলা বিষয়ক সম্পাদক সামিয়া জাহান, তথ্য ও গবেষণা সম্পাদক পদপ্রার্থী বি এম নাজমুছ সাকিব, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক সিফাত আবু সালেহ, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মো. মুজাহিদ ইসলাম, সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক আসাদুল্লাহ গালিব।

এ ছাড়া সহকারী ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে আবু সাঈদ মোহাম্মাদ নুন, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মুজাহিদুল ইসলাম সাঈম, বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক ইমরান লস্কর, সহকারী বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক মো. নয়ন হোসেন, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে আবদুল্লাহ আল মাসুদ, সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মাসুমা ইসরাত মুমু।

কার্যনির্বাহী সদস্য পদে— মো. দ্বীপ মাহবুব, সুজন চন্দ্র, মো. ইমজিয়াউল হক কামালি ও এ বি এম খালেদ নির্বাচিত হয়েছেন।

এদিকে সাধারণ সম্পাদক (জিএস) পদে আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আম্মার, ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে ছাত্রদল মনোনীত নারগিস খাতুন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে তোফায়েল আহমেদ (স্বতন্ত্র) নির্বাচিত হয়েছেন।

সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৫ জনের মধ্যে শিবির মনোনীত ৩ জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন— মোস্তাকুর রহমান জাহিদ, ফাহিম রেজা ও এস এম সালমান সাব্বির। বাকি  দুইজন সিনেট সদস্য হলেন— সালাহউদ্দিন আম্মার ও আকিল বিন তালেব।

উল্লেখ্য, নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে ছাত্র ভোটার ১৭ হাজার ৫৯৬ এবং ছাত্রী ভোটার ১১ হাজার ৩০৫ জন। ভোট পড়েছে ৬৯ দশমিক ৮৩ শতাংশ। ছয়টি নারী হলে ভোট পড়ার হার ছিল ৬৩ দশমিক ২৪ শতাংশ। এছাড়াও রাকসুর ২৩ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২৪৭ জন প্রার্থী। হল সংসদের ১৫ পদে ১৭টি হলে ৫৯৭ জন এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫ পদে ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...