শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে  : সিইসি

প্রকাশিত - ১৮ অক্টোবর, ২০২৫   ১০:০৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ, এম, এম  নাসির উদ্দিন বলেছেন, ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তিনি বলেন, ‘আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে যদি আমাদের নির্বাচন করতে হয়, তাহলে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করতে হবে। আমরা সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি।’ 

সিইসি বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজানের আগে নির্বাচনের লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের কর্মপরিকল্পনায়ও এভাবেই রয়েছে। আজ শনিবার বিকেলে বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে বিভাগীয় প্রশাসন ও আঞ্চলিক নির্বাচন অফিসের আয়োজনে আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সিইসি এসব কথা বলেন। 

মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সিইসি বলেন, ‘সবার কাছে আমাদের মুল ম্যাসেজটাই হলো- আইন অনুযায়ী জাতিকে একটা সুষ্ঠু-সুন্দর নির্বাচন উপহার দেয়ার জন্য কাজ করতে হবে। সুষ্ঠু নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন কাজ করবে। তারা এটা করতে প্রতিজ্ঞাবদ্ধ। আগে যে দুই-তিনটা নির্বাচন হয়েছে, এবার সেই ধরনের নির্বাচন হওয়ার কোন সম্ভাবনা নেই।’ সিইসি বলেন, ‘চ্যলেঞ্জ আসবে, আমরা হাসিমুখে মোকাবেলা করবো। একটি সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে যতধরনের সমস্যাই আসুক, হাসিমুখে এটাকে মোকাবেলা করবো।’ 

সাংবাদিকদের সহযোগিতা প্রসঙ্গে সিইসি বলেন, ‘আগামী নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। নির্বাচনের সময় সত্য-মিথ্যা যাচাই না করে কেউ যদি গুজব ছড়ায়, তা থেকে বড় ধরনের ঘটনার সৃষ্টি হতে পারে।’  তিনি বলেন, ‘নির্বাচন কমিশন আইন করেছে। আইনে কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে। অপতথ্য রোধে কমিশন কার্যালয়ে একটি সেল খোলা হয়েছে।’ 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা প্রতীকের বিষয়ে তিনি বলেন, একটা দলের প্রতীক নিতে হলে আইন ও বিধি অনুযায়ী নির্বাচন কমিশনের যে তালিকাভুক্ত প্রতীক রয়েছে সেখান থেকে নিতে হয়। তারা যা চেয়েছে সেটা আমাদের তালিকাভুক্ত প্রতীক নয়। এজন্য আমাদের দেয়ার সুযোগ নেই। সিইসি বলেন, ‘পিআর নিয়ে এখন রাজনৈতিকভাবে বির্তক চলছে। এটি এখন কিছুটা রাজনৈতিক বিষয় হয়ে গেছে। তবে আমরা কোন রাজনৈতিক বিতর্কে ঢুকতে চাইনা। আমরা আইন অনুযায়ী চলছি।’ 

তিনি বলেন, ‘যারা প্রবাসে থাকেন তাদের জন্য আমরা ভোট দেওয়ার ব্যাবস্থা করছি। পাশাপাশি যারা নির্বাচনের সঙ্গে জড়িত থাকবেন তাদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে। যার রেজিস্ট্রেশন হবে ডিজিটাল অনলাইন আর ভোট হবে ম্যানুয়াল। যেহেতু প্রবাসীরা ভোট দিতে খুবই আগ্রহী তাই এটা করছি।’ মতবিনিময় সভায় বরিশালের বিভাগীয় কমিশনার, ছয় জেলার জেলা প্রশাসকসহ প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এ ছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল অঞ্চলের সব পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ, এম, এম  নাসির উদ্দিন।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।