শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হয়েছে রাকসু নির্বাচনের ভোট গ্রহণ, চলছে গণনার প্রস্তুতি

প্রকাশিত - ১৬ অক্টোবর, ২০২৫   ১১:২৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এখন চলছে ভোট গণনা। ১৭ ঘণ্টার মধ্যে ফল প্রকাশের লক্ষ্য নির্বাচন কমিশনের। ফলাফল ঘোষণা করা হবে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে।

এরই মধ্যে কেন্দ্র থেকে আসতে শুরু করেছে ব্যালট পেপার। সব ব্যালট পেপার আসলেই শুরু হবে ভোট গণনা, জানিয়েছেন নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ।তিনি বলেন, ভোট শেষে আমাদের নিজস্ব গাড়িতে করে ব্যালট বক্সগুলো পুলিশী পাহারায় ভোট ফলাফল সেন্টারে আনা হচ্ছে। এরপর সেগুলো সর্টিং করে ভোট গণনার কাজ শুরু হবে।

নির্বাচন কমিশনার আরও বলেন, আমাদের সিদ্ধান্ত অনুযায়ী আগে মেয়েদের হলগুলোর ফলাফল হবে, এরপর ছেলেদের। সর্বশেষ রাকসুর ফলাফল ঘোষণা হবে।এবার কেন্দ্রীয় সংসদে ২৩টি পদে ৩০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বিঘ্নে ভোট দিতে পেরে খুশি শিক্ষার্থীরা। সফলভাবে নির্বাচন সম্পন্ন হওয়ার আশায় কর্তৃপক্ষ।

দীর্ঘ ৩৫ বছর পর, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনে ভোটগ্রহণ হয়। ৯টি একাডেমিক ভবনের ১৭টি কেন্দ্রে ৯৯০টি বুথে হয় ভোটগ্রহণ। এবার ২৮ হাজার ৯০১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।বিশ্ববিদ্যালয়টির এক নারী শিক্ষার্থী বলেন, আমি আসলে অনেক আনন্দিত। প্রথমবার ভোট দিচ্ছি। তার উপর ৩৫ বছর পরে ভোট হচ্ছে। আমরা অনেকটা সৌভাগ্যবান যে, ক্যাম্পাসে থাকা অবস্থায় ভোট দেওয়ার সুযোগ পেয়েছি।

আরেক শিক্ষার্থী বলেন, আলহামদুলিল্লাহ। ৩৫ বছর পর ডাকসু নির্বাচন হচ্ছে। আমি খুবই আনন্দিত। ভোটের পরিবেশ অনেক সুষ্ঠু। উল্লেখ্য, কেন্দ্রীয় ২৩টি পদের মধ্যে রাকসুতে ২৪৭ জন, ১৭টি হল সংসদে ৫৫৫ জন এবং সিনেট ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন ও এজিএস পদে রয়েছেন ১৬ জন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...