শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ধানমন্ডি আইডিয়ালে এইচএসসিতে ফেল ৫২৯ জন

প্রকাশিত - ১৬ অক্টোবর, ২০২৫   ০১:২১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন: ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকার আওতাধীন রাজধানীর ধানমন্ডির আইডিয়াল কলেজের পাসের হার ৭৬ দশমিক ৮৬ শতাংশ। মোট ২ হাজার ২৩৬ শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ২ হাজার ২২১ জন। তাদের মধ্যে পাস করেছেন ১ হাজার ৭০৭ জন শিক্ষার্থী, আর অকৃতকার্য হয়েছেন ৫২৯ জন। বুধবার (১৬ অক্টোবর) প্রকাশিত ফল অনুযায়ী, কলেজটির বিজ্ঞান বিভাগে সর্বাধিক শিক্ষার্থী পাস করেছেন। বিজ্ঞান বিভাগে পাস করেছেন ৯০৫ জন, ফেল করেছেন ২০২ জন, এবং চারজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

আর ব্যবসায় শিক্ষা বিভাগে পাস করেছেন ৩৮৮ জন, ফেল করেছেন ২০৭ জন এবং একজন জিপিএ-৫ অর্জন করেছেন। মানবিক বিভাগে পাস করেছেন ৪১৪ জন, ফেল করেছেন ১২০ জন এবং দুইজন জিপিএ-৫ পেয়েছেন। ফল বিশ্লেষণে দেখা যায়, তিন বিভাগ মিলিয়ে মোট ৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। কলেজটির কেন্দ্র ছিল মোহাম্মদপুর গভর্নমেন্ট কলেজ। প্রসঙ্গত, ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় এই প্রতিষ্ঠানের ৩৪১ জন শিক্ষার্থী ফেল করেছেন। আর আড়াই হাজারের কাছাকাছি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছিলেন ৭৯ জন। ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায়ও এই প্রতিষ্ঠানের ৩৬১ জন শিক্ষার্থী ফেল করেছিলেন। আড়াই হাজারেরও বেশি পরীক্ষার্থী অংশ নিয়ে ওইবার জিপিএ ৫ পেয়েছিলেন মাত্র ২৮ জন শিক্ষার্থী।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...