শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ রাসায়নিক গুদাম নির্মাণের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান

প্রকাশিত - ১৫ অক্টোবর, ২০২৫   ০১:৪৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : প্রাণঘাতী দুর্ঘটনা রোধে অবৈধ রাসায়নিক গুদাম নির্মাণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। রাজধানীর মিরপুরে শিয়ালবাড়ি এলাকায় অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ আহবান জানান। ফায়ার সার্ভিসের ডিজি আরও বলেন, অবৈধ রাসায়নিক গুদাম স্থাপনের বিরুদ্ধে সবাইকে আওয়াজ তুলতে হবে। এধরনের গুদাম চিহ্নিত করে প্রশাসন বা ফায়ার সার্ভিসের সহায়তায় সেগুলো উচ্ছেদ করার আহ্বানও জানান তিনি।

মঙ্গলবারের অগ্নিকাণ্ডের প্রসঙ্গে তিনি বলেন, এসব অবৈধ রাসয়নিক গুদাম বন্ধ হলে কিছু মানুষ হয়তো ক্ষতির মুখোমুখি হবেন, তবে বহু সাধারণ মানুষের জীবন রক্ষা হবে। সাংবাদিকের প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল কামাল জানান, মিরপুরের রাসায়নিক গুদামের আগুন পুরোপুরি নেভাতে আরও দুই থেকে তিন দিন সময় লাগতে পারে। তিনি বলেন, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে সম্পূর্ণ নেভাতে আরও সময় লাগবে। সম্প্রতি টঙ্গীতে রাসায়নিক গুদামের আগুন নেভাতে গিয়ে তিন ফায়ারফাইটার প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনাকবলিত গোডাউনটি এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলেও সতর্ক করেন ফায়ার সার্ভিসের ডিজি। সেখান থেকে সবাইকে দূরে থাকার পরামর্শ দেন তিনি। মঙ্গলবার মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় একটি পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  দুর্ঘটনার পর কারখানা থেকে এ পর্যন্ত ১৬টি মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।  অগ্নিকাণ্ডে আরও আটজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিনজন বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।