শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

কর পরিধি বাড়াতে শুল্ক ও ভ্যাট প্রশাসনের পুনর্গঠন এনবিআরের

প্রকাশিত - ১৫ অক্টোবর, ২০২৫   ০১:৩৯ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : কর পরিধি ও রাজস্ব আহরণ বাড়াতে শুল্ক ও মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রশাসনে বড় ধরনের সংস্কার এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এরই অংশ হিসেবে ১২টি নতুন কমিশনারেট, কাস্টমস হাউস ও বিশেষায়িত ইউনিট গঠন করা হয়েছে। মঙ্গলবার ২৪ অক্টোবর  সরকারি আদেশে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) জানায়, এই সংস্কার উদ্যোগে কাঠামোগত পুনর্গঠন ও জনবল উভয়ই করা হবে। অন্যদিকে, বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, মোট ৩ হাজার ৫৯৭টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে। যার মধ্যে ৩৭৩টি ক্যাডার পদ এবং ৩ হাজার ২২৪টি নন-ক্যাডার। এসব পদ নতুন ও বিদ্যমান কমিশনারেট, কাস্টমস হাউস ও বিশেষ ইউনিটে যোগ হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই পদক্ষেপের লক্ষ্য রাজস্ব আদায় বাড়ানো, অর্থনৈতিক স্বনির্ভরতা জোরদার, সেবার মান উন্নত করা এবং আরও কার্যকর ও গতিশীল পরোক্ষ কর ব্যবস্থার মাধ্যমে ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলা।

এনবিআর প্রস্তাবিত সংস্কার ও সম্প্রসারণ পরিকল্পনাটি জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ এবং মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আগেই প্রশাসনিক অনুমোদন পেয়েছে। এরপর চূড়ান্ত আদেশ জারি করেছে আইআরডি। নতুন কাঠামো অনুযায়ী, তিন ধাপে ৫টি নতুন ভ্যাট কমিশনারেট, ৪টি নতুন কাস্টমস হাউস ও ৩টি বিশেষায়িত কার্যালয় গঠন করা হবে। এই ১২টি নতুন ইউনিট গঠনের পাশাপাশি, সরকারি আদেশে বিদ্যমান কমিশনারেট, কাস্টমস হাউস এবং বিশেষ শাখাগুলোর পরিধি বাড়ানোর কথাও বলা হয়েছে। এতে ঢাকার বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে কাস্টমস কার্যক্রম পরিচালনার পাশাপাশি কাস্টমস ও ভ্যাট গোয়েন্দা কার্যক্রমের বিকেন্দ্রীকরণ ও সম্প্রসারণের ব্যবস্থাও অন্তর্ভুক্ত রয়েছে। এনবিআর আশা করছে, শুল্ক ও ভ্যাট প্রশাসনের এই প্রশাসনিক সংস্কার, পুনর্গঠন ও সম্প্রসারণ পরোক্ষ কর আহরণের প্রাতিষ্ঠানিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে জোরদার করবে, কর-জিডিপি’র অনুপাত বাড়াবে, বাণিজ্য সহজীকরণের মাধ্যমে বিনিয়োগ উৎসাহিত করবে এবং দেশের সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।