শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

রাকসু নির্বাচনকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

প্রকাশিত - ১৪ অক্টোবর, ২০২৫   ১১:৪০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানিয়েছেন, নির্বাচনকালীন ক্যাম্পাসে মোতায়েন থাকবেন দুই হাজার পুলিশ সদস্য, ১২ প্লাটুন র‌্যাব ও ৬ প্লাটুন বিজিবি সদস্য।

সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে এক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।কমিশনার বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ১৫, ১৬ ও ১৭ অক্টোবর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দায়িত্ব পালন করবেন। প্রয়োজন হলে এই মেয়াদ আরও বাড়ানো হবে। র‌্যাব ও বিজিবি সদস্যরা ক্যাম্পাস এলাকায় অস্থায়ী ক্যাম্প স্থাপন করবেন। 

তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো অঘটনের গোয়েন্দা তথ্য পাওয়া যায়নি, ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ ও নিয়ন্ত্রণে রয়েছে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ক্যাম্পাস ও আশপাশের এলাকার বাসিন্দাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ। নির্বাচনী পরিবেশ স্বাভাবিক এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই।তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে, যাতে নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ থাকে।

এদিকে রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম জানান, নির্বাচন কমিশন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী কমিটির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনপূর্ব ও পরবর্তী তিন দিন সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে একাধিক সংস্থা সমন্বিতভাবে কাজ করবে। 

তিনি বলেন, প্রশাসন, পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সমন্বয়ে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।তিনি আশাবাদ ব্যক্ত করেন, শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষার্থীদের অংশগ্রহণে গণতান্ত্রিক মূল্যবোধের দৃষ্টান্ত স্থাপন করবে আসন্ন রাকসু নির্বাচন।

আজ মঙ্গলবার রাত ১২টায় প্রচারণার সময়সীমা শেষ হবে। তাই প্রার্থীরা এখন শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠেয় রাকসু নির্বাচনে ১১টি প্যানেল ও স্বতন্ত্র পদে মোট ৯০০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 
এবার রাকসু নির্বাচনে ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০৫ জন। এর মধ্যে ছেলেদের ১১টি হলে ১৭ হাজার ৬০০ এবং মেয়েদের ৬টি হলে ১১ হাজার ৩০৫ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...