শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের বিমানবন্দরগুলোর সাইবার হামলা মোকাবিলায় সক্ষম বেবিচক

প্রকাশিত - ১৪ অক্টোবর, ২০২৫   ০৬:০১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : দেশের বিমানবন্দর ও বিমান পরিবহন ব্যবস্থায় যেকোনো সম্ভাব্য সাইবার হামলা মোকাবিলায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা রয়েছে। মঙ্গলবার ১৪ অক্টোবর ঢাকার কুর্মিটোলায় বেবিচক সদর দপ্তরে সংস্থাটির তথ্য-প্রযুক্তি (আইটি) বিভাগের উদ্যোগে ‘সাইবার নিরাপত্তা সচেতনতা মাস-অক্টোবর ২০২৫’ উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে এ তথ্য জানানো হয়। সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে এবং গুরুত্বপূর্ণ খাতগুলোর সক্ষমতা জোরদারে মাসব্যাপী আন্তর্জাতিক প্রচারণার অংশ হিসেবে এ সেমিনারের আয়োজন করা হয়। বেবিচক কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক তথ্য সুরক্ষা, সাইবার ঝুঁকি মোকাবিলা এবং বিমান চলাচলে ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন,  সাইবার নিরাপত্তা এখন আর বিকল্প নয়, এটি একটি মৌলিক প্রয়োজন। বিমান চলাচল সংশ্লিষ্ট প্রতিটি ব্যক্তির দায়িত্ব হচ্ছে সিস্টেম ও তথ্য সুরক্ষিত রাখা। দৈনন্দিন কাজে সামান্য অবহেলাও বড় ঝুঁকি তৈরি করতে পারে। তবে সচেতনতা ও নিরাপত্তা নীতিমালা মেনে চলার মাধ্যমে আমরা একটি নিরাপদ ও বিশ্বাসযোগ্য সাইবার পরিবেশ নিশ্চিত করতে পারি। বেবিচক চেয়ারম্যান উল্লেখ করেন, বর্তমানে বিমান চলাচলের প্রায় সব কার্যক্রম-যেমন এয়ার ট্রাফিক ব্যবস্থাপনা, যাত্রী তথ্য সুরক্ষা ও অবকাঠামোগত যোগাযোগ-ডিজিটাল সিস্টেমের ওপর নির্ভরশীল। তিনি বলেন, একটি মাত্র সাইবার হামলা বা নিরাপত্তা ভঙ্গও ভয়াবহ প্রভাব ফেলতে পারে, যা শুধু যাত্রীদের আস্থা নষ্ট করবে না, বরং বৈশ্বিক বিমান চলাচল নেটওয়ার্ককেও অস্থিতিশীল করে তুলতে পারে।

তিনি সতর্ক করে বলেন, বিমান চলাচল একটি আন্তঃসংযুক্ত বৈশ্বিক খাত-একটি বিমানবন্দরে হামলা হলে এর আন্তর্জাতিক প্রভাব পড়তে পারে। যদি একাধিক বিমানবন্দরে একই সময়ে সাইবার হামলা হয়, তাহলে আন্তর্জাতিক যোগাযোগ বিঘ্নিত হতে পারে, ফ্লাইট সময়সূচি বিলম্বিত হতে পারে, এমনকি আকাশপথ ব্যবস্থাপনাও বিকল হতে পারে। বেবিচক চেয়ারম্যান জোর দিয়ে বলেন, সাইবার নিরাপত্তাকে কেবল আইটি বিশেষজ্ঞদের দায়িত্ব হিসেবে না দেখে এটি সম্মিলিত দায়িত্ব হিসেবে বিবেচনা করতে হবে। তিনি কর্মকর্তাদের নিরাপদ পাসওয়ার্ড ব্যবহার, সন্দেহজনক লিংক পরিহার এবং নিয়মিত সিস্টেম আপডেট রাখার আহ্বান জানান। তার মতে, সচেতনতা হচ্ছে সাইবার নিরাপত্তার প্রথম প্রতিরক্ষা স্তর। তিনি বলেন, কীভাবে সাইবার হামলা ঘটে আমরা যদি তা বুঝতে পারি, তাহলে প্রতিরোধ করাও অনেক সহজ হবে। দ্রুত রিপোর্ট করা ও ত্বরিত প্রতিক্রিয়া জানানো ক্ষতি কমানোর জন্য অত্যন্ত জরুরি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেবিচক সদস্য (অপারেশনস অ্যান্ড প্ল্যানিং) এয়ার কমডোর এয়ার কমডোর আবু সাঈদ মেহ্বুব খান। এতে ‘সেফ অনলাইন লিভিং’ বিষয়ক কারিগরি প্রক্রিয়া উপস্থাপনা করেন বেবিচকের আইটি বিভাগের সিনিয়র সিস্টেম এনালিস্ট খন্দকার আজিজুর রহমান। পরে আবু সাঈদ মেহ্বুব খান গণমাধ্যমকে জানান, বিমান চলাচলে নিরাপত্তা বিপন্ন করতে পারে বা বিমানবন্দরের কার্যক্রমে বিঘ্ন ঘটাতে পারে-এমন যেকোনো সাইবার হুমকি শনাক্ত, প্রতিরোধ ও নিষ্ক্রিয় করতে বেবিচক পূর্ণ সক্ষমতা রাখে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।