শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি : বাণিজ্য উপদেষ্টা

প্রকাশিত - ১৪ অক্টোবর, ২০২৫   ০৩:১৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীতে এক অনুষ্ঠানে সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানো ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান। ‘আপনি ঘোষণা দিয়েছিলেন তেলের দাম বাড়বে না, তারপরও বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন থেকে তেলের দাম বাড়ানোর ঘোষণা এলো, এটাকে আপনি কীভাবে দেখছেন’—এমন প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, বাণিজ্য মন্ত্রণালয় থেকে তেলের দাম বাড়ানো হয়নি। এটা আমি স্পষ্ট করে আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দিতে চাই। তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে ট্যারিফ কমিশন একটা ফর্মুলা ব্যবহার করে। সেই ফর্মুলার ভিত্তিতে নির্দিষ্ট করা হয় যে তেলের দাম বাড়ানো হবে কি না। এটা ১৪ বছর আগের তৈরি করা একটা ফর্মুলা। সেটা আমি ব্যক্তিগতভাবে মানতে রাজি নই। এ বিষয়ে আইসিএমইবি ও ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশকে স্বতন্ত্রভাবে বিশ্লেষণের জন্য দিয়েছিলাম। গতকাল আইসিএমইবির কাছ থেকে একটা খসড়া রিপোর্ট আমার হাতে এসেছে। এখন পর্যন্ত ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশের রিপোর্ট পাইনি।  

তিনি বলেন, এই মধ্য অবস্থায় তেলর দাম বাড়ানোর বা এ ধরনের কোনো সিদ্ধান্তের অবকাশ নেই। কিছু মিডিয়া এ রকম নিউজ তৈরি করেছে বলে আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি তাদের অনুরোধ করবো, এ ধরনের সংবেদনশীলতা তৈরি না করার জন্য। তেলের দাম বাড়ানো হবে কি হবে না সেটা পুরো বিশ্লেষণ করে বাণিজ্য মন্ত্রণালয় বাস্তবমুখী সিদ্ধান্ত নেবে। এখন পর্যন্ত তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি।  বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সংবাদ বিজ্ঞপ্তি প্রসঙ্গে তিনি বলেন, তাদের এ ধরনের প্রেস রিলিজ দেওয়ার কোনো বৈধতা নেই। যতক্ষণ পর্যন্ত বাণিজ্য মন্ত্রণালয় স্বীকৃত না হয়। আজকের পর যদি তেলের দাম বেড়ে যায় তখন কী হবে জানতে চাইলে উপদেষ্টা বলেন, নিশ্চিত বাড়বে। কারণ আমরা তো কোনো অনুমোদন দেইনি। আমি যেটা অনুমোদন দেইনি সেটা প্রেস রিলিজ আকারে যাবে কেন?

‘ভোজ্যতেল আমদানিকারকরা বলেছেন তেলের দাম নির্ধারণের কোনো এখতিয়ার বাণিজ্য মন্ত্রণালয়ের নেই’—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ কথা সঠিক নয়। আপনি কোন আইনের ভিত্তিতে বলছেন যে বাণিজ্য মন্ত্রণালয়ের এই অধিকার নেই? কোন বাস্তবতার ভিত্তিতে এ কথা বলছেন? বাণিজ্য মন্ত্রণালয় যে কয়টি পণ্যর দাম নির্ধারণ করে তার মধ্যে তেল একটা। সব পণ্যের দাম তো নির্ধারণ করে না। ‘বিশ্ব বাজারে তো এখন তেলের দাম বাড়েনি, এমন পরিস্থিতি এ ঘোষণা কী প্রভাব ফেলবে?’—জানতে চাইলে তিনি বলেন, আমরা বিশ্লেষণ না করে কিছু বলতে পারবো না। তাহলে অনাকাঙ্ক্ষিত অস্থিরতা তৈরি হবে। আমি সুস্পষ্টভাবে বলছি, কিছু মিডিয়া বাজারে এ ধরনের অস্থিরতা তৈরি করছে। আমার কাছে এটা সাজানো মনে হচ্ছে। ‘কবে নাগাদ তেলের দাম নির্ধারণ করতে পারবেন’—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা অতিদ্রুত তেলের দাম নির্ধারণ করতে পারবো। ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশের রিপোর্ট পাওয়ার পর, সরকার তার নিজস্ব সক্ষমতা প্রয়োগ করবে। পাশাপাশি বাজারে সরবরাহ ব্যবস্থায় যেন কোনো রকম ঘাটতি না হয় সে ব্যবস্থা করবে। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।