শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ইসি নিয়ে স্বচ্ছ ধারণা নেই জনগণের

প্রকাশিত - ১৪ অক্টোবর, ২০২৫   ০১:২৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : জনসাধারণের মধ্যে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের কার্যক্রম সম্পর্কে থাকা অস্বচ্ছ ধারণা দূর করতে এবং কমিশনের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে ব্যাপক প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে কমিশনের পক্ষ থেকে নিয়মিত সংবাদ ও প্রেস রিলিজ প্রকাশের জন্য সংশ্লিষ্ট শাখা/অধিশাখাগুলোকে প্রচারযোগ্য তথ্য জন‌সংযোগ অধিশাখায় পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইসি জানায়, আগামী নির্বাচনগুলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনাসহ জনসাধারণকে সেবা দেওয়ার লক্ষ্যে ইসি সচিবালয়ের প্রতিটি শাখা কঠোর পরিশ্রম করে বিভিন্ন ধরনের কাজ পরিচালনা করছে। তবে এসব কার্যক্রমের বিষয়ে জনগণ পর্যাপ্তভাবে অবহিত না থাকায় ইসির কার্যক্রম সম্পর্কে জনগণের মধ্যে স্বচ্ছ ধারণা তৈরি হচ্ছে না। একইসঙ্গে নির্বাচন কমিশনের বিভিন্ন অংশীজন, বিশেষ করে আন্তর্জাতিক সংস্থা ও পর্যবেক্ষকরাও নিয়মিত ইসির ওয়েবসাইট পরিদর্শন করে কার্যক্রম এবং অগ্রগতি অনুসরণ করে। তাই ইসির ধারাবাহিক কার্যক্রম সহজভাবে অংশীজন ও জনসাধারণের কাছে উপস্থাপন করা জরুরি বলে মনে করছে কমিশন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিশনের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলার লক্ষ্যে ধারাবাহিক কার্যক্রম সহজভাবে অংশীজন এবং জনসাধারণের কাছে উপস্থাপন করা প্রয়োজন। এ লক্ষ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিয়মিত মৌখিক সংবাদ প্রকাশ ও প্রেস রিলিজ প্রকাশের জন্য কর্তৃপক্ষ নির্দেশনা দিয়েছেন। এতে আরও উল্লেখ করা হয়, এ কার্যক্রম প্রচার করা ও নিয়মিত প্রেস ব্রিফিং করার জন্য কমিশনের সব শাখা/অধিশাখাকে প্রতি বুধবার বেলা ১১টার মধ্যে তাদের প্রচারযোগ্য তথ্যাদি (হার্ড ও সফট কপি) জন‌সংযোগ অধিশাখায় দেওয়ার জন্য অনুরোধ করা হলো। এ ছাড়া সপ্তাহের যেকোনো সময়ে তাৎক্ষণিক প্রচারযোগ্য কোনো কার্যক্রমের তথ্য থাকলে তাও অবিলম্বে জন‌সংযোগ অধিশাখায় পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।