২৪ঘণ্টা অনলাইন : আগামী ১৫ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। চাকসুতে এবার ওএমআর পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আজ শনিবার বেলা ১১টার দিকে সংবাদ সংস্থা বাসস’কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।
তিনি বলেন, ‘৩৬ বছর পর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা সর্বোচ্চ স্বচ্ছতা ও ন্যায্যতার ভিত্তিতে নির্বাচন পরিচালনার চেষ্টা করছি। সেজন্যই ব্যালটে প্রার্থীর নাম, পদবি ও ব্যালট নম্বর রাখার পর ওএমআর পদ্ধতিতে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, যেমনটা ভর্তি পরীক্ষা বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় হয়ে থাকে।’
চাকসু নির্বাচনে ব্যালট পেপার হবে পাঁচ পৃষ্ঠার। এর মধ্যে হল ও হোস্টেল সংসদের জন্য এক পৃষ্ঠা এবং কেন্দ্রীয় সংসদের জন্য থাকবে চার পৃষ্ঠা।ব্যালট পেপারে প্রথমে প্রার্থীর নাম, এরপর পদবি, তারপর ব্যালট নম্বর এবং সর্বশেষে থাকবে খালি বৃত্ত, যেখানে ভোটাররা পছন্দের প্রার্থীর জন্য বৃত্ত ভরাট করবেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, চাকসু নির্বাচনে ২৬টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী এবং হল ও হোস্টেল সংসদে যথাক্রমে ১৪ ও ১০টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৯৩ জন প্রার্থী। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন। তফসিল অনুযায়ী আগামী ১৫ অক্টোবর (বুধবার) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই রিটার্নিং কর্মকর্তার কক্ষে শুরু হবে গণনা কার্যক্রম।
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...