শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে শাবিপ্রবিতে মানববন্ধন

প্রকাশিত - ০৮ অক্টোবর, ২০২৫   ১১:৫৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) র‌্যাগিংয়ের দায়ে অভিযুক্ত ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বুধবার (৮ অক্টোবর) বিকেলে ক্যাম্পাসের গোলচত্বরে এ কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, গত বছরের নভেম্বরে ঘটে যাওয়া তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এবং দুই-একজনের ক্ষণিকের স্টেটমেন্টের ওপর ভিত্তি করে কয়েকজনকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই   ঘটনা  অনেক আগেই মীমাংসিত হয় এবং জুনিয়র-সিনিয়র মিলে বিভিন্ন ইভেন্ট বা টুর্নামেন্টেও অংশ করে। সিনিয়র-জুনিয়র সম্পর্ক স্বাভাবিক হওয়ার পরও হঠাৎ এক বছর পরে এসে প্রশাসনের এমন সিদ্ধান্ত দুঃখজনক হিসেবে উল্লেখ করেন তারা।

শিক্ষার্থীরা আরও বলেন, জুনিয়রদের সঙ্গে বিষয়টি মীমাংসা করে প্রক্টর কার্যালয়ে জানিয়েছিলেন তারা। এর পরও অন্যায়ভাবে তাদের বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এমন সিদ্ধান্ত শিক্ষার্থীরা মানেন না এবং এই বহিষ্কারাদেশ দ্রুত প্রত্যাহারের দাবি জানানো হয় মানববন্ধনে।

এদিকে  বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, তদন্ত ও শৃঙ্খলা কমিটির সুপারিশের ভিত্তিতেই সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাস্তি পাওয়া কোনো শিক্ষার্থী চাইলে সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করতে পারবেন। বিভাগীয় প্রধানের মাধ্যমে রেজিস্ট্রার বরাবর আপিল করলে, তা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দ্রুত পর্যালোচনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের কর্মকর্তারা জানান। উল্লেখ্য,গত মাসের ২৫ সেপ্টেম্বর ২৩৭ নম্বর সিন্ডিকেটসভায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির তদন্ত ও পর্যবেক্ষণ সাপেক্ষে পরিসংসখ্যান বিভাগের ১৩ জন ও অর্থনীতি বিভাগের ১২ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...