শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

নারীর দক্ষতা ও কর্মসংস্থান উন্নয়নে হারআইজন ফেস্ট উদ্বোধন

প্রকাশিত - ০৭ অক্টোবর, ২০২৫   ১২:২১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, নারীর ক্ষমতায়ন কেবল নীতিতে নয়, বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে। তিনি বলেন, দক্ষতা উন্নয়নের পাশাপাশি নারীর নিরাপদ কর্মপরিবেশ, নেতৃত্ব বিকাশ এবং সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর উদ্যোগে এবং জার্মান উন্নয়ন সহযোগী সংস্থা (জিআইজেড)-এর কারিগরী সহায়তায় রাজধানীর একটি হোটেলে দুই দিনব্যাপী আয়োজিত ‘হারআইজন ফেস্ট ২০২৫: সেলেব্রেটিং ওমেন, স্কিলস অ্যান্ড এমপ্লয়মেন্ট’-এর উদ্বোধনকালে উপদেষ্টা এসব কথা বলেন।

প্রধান অতিথি হিসেবে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, নারীর প্রকৃত ক্ষমতায়ন তখনই সম্ভব, যখন তারা শুধু প্রশিক্ষণ ও কর্মসংস্থানে নয়, নীতিনির্ধারণী পর্যায়েও সক্রিয় ভূমিকা রাখবেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের নারী শ্রমিকরা বিশেষ করে গার্মেন্টস খাতে দেশের অর্থনীতিতে অগ্রণী ভূমিকা রাখছেন, যা সামাজিক পরিবর্তনেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দক্ষতা উন্নয়নের পাশাপাশি নারীর নিরাপদ কর্মপরিবেশ, নেতৃত্ব বিকাশ এবং সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি বলেও তিনি উল্লেখ করেন।

বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত (উপদেষ্টা পদমর্যাদা) লুৎফে সিদ্দিকী বলেন, বাংলাদেশের উন্নয়নযাত্রায় নারীরা কেবল অংশগ্রহণকারী নয়, বরং অন্যতম চালিকাশক্তি। দক্ষতা উন্নয়ন ও কর্মক্ষেত্রে নারীর সমান সুযোগ নিশ্চিত করতে সরকার, বেসরকারি খাত ও উন্নয়ন সহযোগীদের যৌথভাবে কাজ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কারিগরি অনুবিভাগ) শোয়াইব আহমাদ খান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসডিএ-এর নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী।

দুই দিনব্যাপী উচ্চপর্যায়ের এই আয়োজন নারীর ক্ষমতায়নকে দক্ষতা ও কর্মসংস্থানের মাধ্যমে উদ্যাপন করা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশের দক্ষতা উন্নয়নে নারীবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা হয়েছে। 

অনুষ্ঠানের প্রথম দিনে জেন্ডার-সেন্সিটিভ সক্ষমতা ভিত্তিক প্রশিক্ষণ, বেসরকারি খাতের অংশগ্রহণ এবং সুবিধাবঞ্চিতদের সমান সুযোগের ওপর গুরুত্ব আরোপ করে ইন্টারঅ্যাকটিভ কর্মশালা অনুষ্ঠিত হয়, যা জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর অন্তর্ভুক্তিমূলক দক্ষতা উন্নয়নের ভবিষ্যৎ কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে এসেছে। অনুষ্ঠানে ৪৫০-এর বেশি অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।