শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠ পর্যায়ে গোয়েন্দা কার্যক্রম জোরদারে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা

প্রকাশিত - ০৫ অক্টোবর, ২০২৫   ০৩:১২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মাঠ পর্যায়ের কর অঞ্চলগুলোকে গোয়েন্দা কার্যক্রম শক্তিশালী করার নির্দেশ দিয়েছে। ফাঁকি দেওয়া রাজস্ব পুনরুদ্ধার ও কর ফাঁকি প্রতিরোধের জন্য এই নির্দেশনা দেওয়া হয়। জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর অডিট, ইন্টেলিজেন্স এন্ড ইনভেস্টিগেশন)-এর দফতর থেকে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি কর অঞ্চলকে ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন সেল (আইআইসি)’র টিম গঠন করতে হবে। সেই সঙ্গে টিমের কার্র্যপদ্ধতি, সুপারিশ প্রণয়নের ভিত্তি ও ফাঁকি দেওয়া কর পুনরুদ্ধারের জন্য কমিটির অনুমোদন প্রক্রিয়া সম্পর্কেও বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, বিভিন্ন ধরনের গোয়েন্দা তথ্য, কর ফাঁকির অভিযোগ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ, আয়কর নথি ও বিভিন্ন রেজিস্টারে ঘষা-মাজা বা কাটা-ছেঁড়া, অস্বাভাবিক পরিমাণ করমুক্ত আয়, করযোগ্য আয় ও পরিশোধিত করের তুলনায় সম্পদ বিবরণীতে অস্বাভাবিক পরিমাণ নীট সম্পদ প্রদর্শন ইত্যাদি বিষয় নিয়ে সংশ্লিষ্ট টিম তদন্ত কার্যক্রম শুরু করবে। তদন্ত টিম কর ফাঁকির সুস্পষ্ট তথ্য-উপাত্ত সংক্রান্ত প্রতিবেদন ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন কমিটির কাছে দাখিল করবে। এরপর রাজস্ব ফাঁকির প্রমাণ পেলে সংশ্লিষ্ট কর কমিশনারেটের আইআইসি রাজস্ব পুনরুদ্ধারের জন্য আইনি ব্যবস্থা নিতে অনুমোদন দিবে।

এছাড়া, প্রতিটি কর কমিশনারেটকে প্রতি মাসে নির্ধারিত ছকে গোয়েন্দা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কিত প্রতিবেদন প্রস্তুত করতে হবে। সেই প্রতিবেদনে অতিরিক্ত কর দাবি ও আদায়ের বিস্তারিত তথ্য তুলে ধরে পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) পাঠাতে হবে। জাতীয় রাজস্ব বোর্ড আশা করছে, ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন সেলের কার্যক্রম জোরদার করার মাধ্যমে ফাঁকি দেওয়া রাজস্ব পুনরুদ্ধার সম্ভব হবে, কর ফাঁকির প্রবণতা কমবে এবং দেশে সুষ্ঠু কর সংস্কৃতি গড়ে উঠবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।