শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

পূজার ছুটি বাড়ানোর দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন খুবি শিক্ষার্থীদের

প্রকাশিত - ০৪ অক্টোবর, ২০২৫   ১১:৩৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : দুর্গা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ছুটির সময়সীমা বাড়ানোর দাবিতে আগামী ৯ অক্টোবর পর্যন্ত সব ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। শনিবার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ফেসবুক পেজ ‘টু ওয়ান’ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

তবে বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ৯ অক্টোবর পর্যন্ত সব পরীক্ষা বন্ধ রাখার বিষয়ে নিশ্চয়তা দিয়েছে। কিন্তু ক্লাস বন্ধের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ৯ দিন বন্ধ ছিল। বন্ধ শেষে ৫ অক্টোবর রোববার থেকে ক্লাস-পরীক্ষা শুরু হওয়ার কথা।

শিক্ষার্থীরা বলছেন, দুর্গাপূজা এখনো শেষ হয়নি এবং ৬ অক্টোবর (সোমবার) লক্ষ্মীপূজা রয়েছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো খুবিতেও ছুটির সময়সীমা বাড়ানো হোক।

চতুর্থ বর্ষের শিক্ষার্থী নুর হাসান শাহরিয়ার বলেন, ‘৬ অক্টোবর লক্ষ্মীপূজা থাকায় আমরা প্রশাসনকে বারবার অনুরোধ করি ছুটি বাড়ানোর জন্য। কিন্তু তারা আমাদের সঙ্গে অসহযোগিতা করেছে এবং বারবার ফোন দেওয়া সত্ত্বেও সাড়া দেয়নি।

 এবিষয়ে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত বলেন,‘শিক্ষার্থীরা ফোন দিয়ে দেখা করার কথা জানিয়েছিল, কিন্তু যেহেতু বিশ্ববিদ্যালয় বন্ধ তাই সরাসরি দেখা করা সম্ভব হয়নি। তাদের দাবির পরিপ্রেক্ষিতে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।’

মো. নাজমুস সাদাত আরও বলেন, ‘প্রশাসন ইউজিসির চিঠি অনুযায়ী ৯ তারিখ পর্যন্ত সব পরীক্ষা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে। 

বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান বলেন, ‘আমরা ইউজিসি থেকে কোনো নোটিশ পাইনি। আমরা মন্ত্রণালয়ের বাইরে কোনো কথা বলতে পারি না। তবে শিক্ষার্থীরা অনুরোধ করেছে পরীক্ষা বন্ধ রাখার, আমি আশ্বস্ত করেছি। তাঁরা আমাকে ক্লাস বন্ধের কথা জানায়নি।’

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...