শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব বসতি দিবস ৬ অক্টোবর

প্রকাশিত - ০৪ অক্টোবর, ২০২৫   ০৪:২৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন: ‘পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া’ প্রতিপাদ্য বিষয় নিয়ে সোমবার (৬ অক্টোবর) উদযাপিত হতে যাচ্ছে বিশ্ব বসতি দিবস। শনিবার (৪ অক্টোবর) গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে জানানো হয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বর্ণাঢ্যভাবে দিবসটি উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বিশ্ব বসতি দিবস ২০২৫’ উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন– গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আদিলুর রহমান খান; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ইউএন রেসিডেন্ট কো-অর্ডিনেটর ইন বাংলাদেশ, মিজ গোয়েন লুইস।আগামী ৬ ও ৭ অক্টোবর দিবসটি উপলক্ষে একটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এতে রিহ্যাব, রাজউক, স্থাপত্য,  নগর পরিকল্পনাসহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থা আবাসন ও নির্মাণখাতের পণ্য ও সেবাগুলো দেখানো হবে।

দিবসটির প্রতিপাদ্য ও সবার জন্য আবাসন বিষয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সেমিনারের আয়োজন করা হয়েছে। যেখানে– “রেজিলিয়েন্ট কমিউনিটি ওয়েসিস: ইনক্লুসিভ পাবলিক ওপেন স্পেসেস ফর আর্থকুয়েক প্রিপেয়ার্ডনেস বাই ড. সুদীপ্তি বিশ্বাস, প্রফেসর, এমআইএসটি; এন অ্যাসেসমেন্ট অব ইনফরমাল সেটেলমেন্ট অ্যান্ড লো-কস্ট হাউজিং ইনিশিয়েটিভস ইন বাংলাদেশ: ফেলিউরস, সাকসেস, ফ্যাক্টরস অ্যান্ড আ ফ্রেমওয়ার্ক ফর সাসটেইনেবল আরবান ডেভেলপমেন্ট বাই মিস উসওয়াতুন মাহেরা খুশি, বোর্ড মেম্বার, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি এবং জার্নি টুয়ার্ড হাউজিং সলিউশন্স অ্যামিড দ্য আরবান ক্রাইসিস বাই কান্ট্রি ডিরেক্টর, হ্যাবিট্যাট ফর হিউম্যানিটি” শিরোনামে তিনটি প্রবন্ধ উপাস্থিত হবে।

এ উপলক্ষে ৬ অক্টোবর সকালে র‌্যালির আয়োজন করা হয়েছে। র‌্যালিটি সকাল সাড়ে ৮টায় জিয়া উদ্যান থেকে শুরু করে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শেষ হবে। দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে দিবসটি উদযাপন করা হবে। এ উপলক্ষ্যে স্মরণিকা প্রকাশ, টেলিভিশন ও বেতারে বিশেষ টকশো প্রচার এবং গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, পোস্টার ও ফেস্টুন স্থাপন করা হবে। উল্লেখ্য, বিশ্বজুড়ে নিরাপদ নগর এবং মানসম্মত বাসস্থান বিষয়ে সচেতনতা বাড়াতে ১৯৮৫ সালে জাতিসংঘ কর্তৃক বিশ্ব বসতি দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং ১৯৮৬ সাল থেকে দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।