২৪ঘণ্টা অনলাইন : বেসরকারি বিশ্ববিদ্যালয় খাতে সংস্কারের প্রয়োজনীয়তা ও সম্ভাবনা নিয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারে সাথে বৈঠক করেছে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ (পুসাব)।সোমবার (২৯ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে উপদেষ্টার নিজ কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে পুসাব নেতারা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষাব্যবস্থার নানা সংকট ও সম্ভাবনার দিক তুলে ধরেন।
আলোচনায় শিক্ষক-শিক্ষার্থীদের সমস্যা,উচ্চশিক্ষায় উন্নয়ন,সরকারের সহযোগিতা এবং একটি সংস্কার কমিশন গঠনের প্রয়োজনীয়তা গুরুত্ব পায়।পুসাবের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মাহফুজ জাকারিয়া,স্থায়ী কমিটির সদস্য ফাহমিদুর রহমান অনি,সাকিব চৌধুরীসহ সংগঠনের অন্যান্য শীর্ষ নেতারা এসময় উপস্থিত ছিলেন।
বৈঠকে শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে ২৫ দফা সংস্কার প্রস্তাবনা সম্বলিত “বেসরকারি বিশ্ববিদ্যালয় মুক্তি সনদ” শিক্ষা উপদেষ্টার হাতে হস্তান্তর করা হয়। প্রস্তাবনায় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের অধিকার সুরক্ষা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনে স্বচ্ছতা নিশ্চিতকরণের বিষয়গুলো গুরুত্ব পায়। পুসাব নেতারা মনে করেন,সরকারের কার্যকর সহযোগিতা ও একটি সংস্কার কমিশন গঠন করা হলে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আরও শিক্ষার্থীবান্ধব হয়ে উঠবে এবং মানসম্মত উচ্চশিক্ষা প্রদানে সক্ষম হবে।
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...