২৪ ঘণ্টা অনলাইন : বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ক্যালিব্রেশন সেবার ফি কমানো করেছে। সেবা গ্রহীতাদের দীর্ঘদিনের দাবি পূরণ এবং শিল্পখাতে মানসম্পন্ন পণ্য উৎপাদনে উৎসাহ প্রদানের উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিষ্ঠানটির ন্যাশনাল মেট্রোলজি ল্যাবরেটরি (এনএমএল-বিএসটিআই) এর আওতাধীন আন্তর্জাতিকভাবে অ্যাক্রেডিটেড ছয়টি ল্যাবরেটরি থেকে দেওয়া ক্যালিব্রেশন সেবার মূল্য সম্প্রতি কমানো হয়। বিএসটিআইয়ের ৪১তম কাউন্সিল সভায় গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষিতে এটি কার্যকর হয়েছে। এতে শিল্প কারখানা, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, টেস্টিং ও ক্যালিব্রেশন ল্যাবরেটরি, সরকারি-বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, এলপিজি ও এলএনজি বটলিং প্লান্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবহৃত যন্ত্রপাতি আগের চেয়ে অর্ধেকেরও কম খরচে আন্তর্জাতিক মানসম্পন্ন ক্যালিব্রেশন করানো সম্ভব হবে।
বর্তমানে মাস মেজারমেন্ট ল্যাবরেটরি থেকে বাটখারা ও ওজনযন্ত্র, লেন্থ এন্ড ডাইমেনশন ল্যাবরেটরি থেকে মিটার স্কেল, মেজারিং টেপ, মাইক্রোমিটার, ভার্নিয়ার ক্যালিপার্স, থিকনেস গেজ ও গেজ ব্লক, ভলিউম মেজারমেন্ট ল্যাবরেটরি থেকে ভলিউমেট্রিক মেজার্স, গ্লাাসওয়ার ও মাইক্রোপিপেট, টেম্পারেচার মেজারমেন্ট ল্যাবরেটরি থেকে থার্মোমিটার, ওভেন, ফারনেস, অটোক্লেভ, ইনকিউবেটর, হাইগ্রোমিটার ও ডাটালগার, ফোর্স এন্ড প্রেসার ল্যাবরেটরি থেকে প্রেসার গেজ ও ব্লাড প্রেসার মেশিন এবং ইলেকট্রিক্যাল, টাইম এন্ড ফ্রিকুয়েন্সি ল্যাবরেটরি থেকে স্টপওয়াচ, টাইমার, ভোল্টেজ (এসি/ডিসি), কারেন্ট (এসি/ডিসি), রেজিস্টেন্স, ওহমমিটার, ক্যাপাসিটেন্স, ওয়াটমিটার ও ক্লাম্পমিটারসহ নানাবিধ যন্ত্রপাতি এখন সহজলভ্য ও সুলভ মূল্যে পরীক্ষা করানো যাচ্ছে।বিএসটিআই জানিয়েছে, ক্যালিব্রেশন ফি কমায় দেশের শিল্পখাত, গবেষণা প্রতিষ্ঠান ও সেবা প্রদানকারী সংস্থাগুলো আন্তর্জাতিক মানসম্পন্ন ক্যালিব্রেশন সেবা গ্রহণে উৎসাহিত হবে। এতে দেশে উৎপাদিত পণ্যের মান উন্নত হবে, রপ্তানি বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ আরও সুদৃঢ় হবে।
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।