শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে ভর্তি পরীক্ষার বিকল্প নেই : জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি

প্রকাশিত - ২৭ সেপ্টেম্বর, ২০২৫   ১০:১৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে ভর্তি পরীক্ষার বিকল্প নেই। কিন্তু এই প্রক্রিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ে এতদিন ছিল না। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন অন ক্যাম্পাস আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের স্নাতক সম্মানে ভর্তি পরীক্ষা চালু করেছে।

আজ শনিবার রাজধানীর তেজগাঁও কলেজে অন ক্যাম্পাস আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ৩য় ব্যাচের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। জাতীয় বিশ্ববিদ্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথমবারের মতো অনুষ্ঠিত অন ক্যাম্পাস আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় মোট এক হাজার ৬২৯ জন শিক্ষার্থী অংশ নেন। পরীক্ষা সকাল ১১টায় শুরু হয়ে শেষ হয় বেলা ১২টায়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন ক্যাম্পাস আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে চারটি বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি দেয়া হচ্ছে। এলএলবি, বিবিএ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স এই চারটি বিষয়ে ৪০টি করে মোট আসন রয়েছে ১৬০ টি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. লুৎফর রহমান, প্রফেসর ড. নূরুল ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম এবং তেজগাঁও কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান এসময় উপস্থিত ছিলেন।
২৪ঘণ্টা/এআর 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...