২৪ ঘণ্টা অনলাইন : চেয়ারম্যান স্যামসন এইচ. চৌধুরীর জন্মশতবার্ষিকী স্মরণে একটি নতুন মোবাইল স্বাস্থ্যসেবা ‘ছাপ্পান্ন হাজার স্কয়ার মাইল জুড়ে’ চালু করার উদ্যোগ নিচ্ছে স্কয়ার গ্রুপ। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান-১ এ অবস্থিত স্যামসন সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই উদ্যোগের ঘোষণা দেওয়া হয়। স্যামসন এইচ. চৌধুরীর ১০০তম জন্মদিন উপলক্ষ্যে দেশজুড়ে স্বাস্থ্যসেবার পরিধি আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার কাকরাইলে অবস্থিত সেন্ট মেরিজ ক্যাথেড্রালে এই উদ্যোগের উদ্বোধন ঘোষণা করবেন তাঁর সন্তানরা, স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, ম্যানেজিং ডিরেক্টর তপন চৌধুরী এবং ডিরেক্টর অঞ্জন চৌধুরী। উদ্যোগের মাধ্যমে দেশের ৫৬ হাজার স্কয়ার মাইল জুড়ে দূরবর্তী ও অনগ্রসর অঞ্চলে মোবাইল ক্লিনিক ও টেলিমেডিসিনের মাধ্যমে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে।
সেবা কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে- সুস্থ জীবনযাপন বিষয়ে সচেতনতা, বয়স্ক নাগরিকদের জন্য প্রাথমিক চিকিৎসা, মা ও শিশুর যত্ন, সাধারণ রোগের প্রাথমিক পরীক্ষা, চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ সরবরাহ। স্যামসন এইচ. চৌধুরী আজীবন দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চেয়েছেন। তাঁর এই স্বপ্নের ধারাবাহিকতায় উদ্যোগটির নাম দেওয়া হয়েছে ‘ছাপ্পান্ন হাজার স্কয়ার মাইল জুড়ে’–যা দেশের প্রতিটি প্রান্তে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রতীক।
স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি-এর ম্যানেজিং ডিরেক্টর তপন চৌধুরী বলেন, আমরা বিশ্বাস করি স্বাস্থ্যসেবা কারও জন্য বিশেষ সুবিধা নয়, এটি প্রত্যেকের মৌলিক অধিকার। মোবাইল হেলথকেয়ারের মাধ্যমে আমরা চিকিৎসক, ওষুধ ও ডায়াগনস্টিক সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলবর্তী মানুষদের কাছাকাছি মানসম্মত সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমেই একটি সুস্থ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি জানান, স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ ও কমিউনিটি নেতাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই উদ্যোগ পরিচালিত হবে, যাতে দীর্ঘমেয়াদে এর কার্যকারিতা ও স্থায়িত্ব নিশ্চিত হয়। এই উদ্যোগ সম্পূর্ণ অলাভজনক ও স্বেচ্ছাসেবামূলক। এতে উপস্থিত ছিলেন স্কয়ার পরিবারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।