শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষাবৃত্তি দেবে সোনালী ব্যাংক

প্রকাশিত - ২৩ সেপ্টেম্বর, ২০২৫   ১০:৪২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের দরিদ্র মেধাবী, অনগ্রসর ও প্রত্যন্ত অঞ্চল তথা হাওর বা দ্বীপ বা চর, কৃষক, দিনমজুর, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, এতিম ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের ২০২৪ সালের জন্য এককালীন শিক্ষাবৃত্তি দেবে সোনালী ব্যাংক পিএলসি।

২০২৪ সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত, ২০২৪ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সোনালী  ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত মেধাভিত্তিক কোটায় শিক্ষার্থীর ক্ষেত্রে এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ ৫, বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে জিপিএ ৪.৫০, ক্ষুদ্র জাতিগোষ্ঠী শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ ৪.৫০ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৩.৫০ পেতে হবে, স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত মেধাভিত্তিক কোটায় শিক্ষার্থীর ক্ষেত্রে এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ ৫, বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে জিপিএ ৪.৫০, ক্ষুদ্র জাতিগোষ্ঠী শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ ৪.৫০ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৩.৫০ পেতে হবে।

এতে আরও বলা হয়েছে, শুধু দরিদ্র বা এতিম বা প্রতিবন্ধী শিক্ষার্থী বা অসচ্ছল মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা, যাদের মা-বাবা বা অভিভাবকের মাসিক আয় সর্বোচ্চ ১৫ হাজার টাকার (মুক্তিযোদ্ধা ভাতা ব্যতীত) বেশি নয়, তারাই আবেদন করতে পারবেন। সচ্ছল ব্যক্তির সন্তানদের আবেদন করার প্রয়োজন নেই।

বৃত্তির পরিমাণ এককালীন ১০ হাজার টাকা। আগামী ১০ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে। সোনালী ব্যাংকের ওয়েবসাইটে অনলাইনে আবেদন ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। প্রাথমিকভাবে মনোনীতদের তালিকা যথাসময়ে সোনালী ব্যাংক পিএলসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...