২৪ঘণ্টা অনলাইন : কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার পূর্বহুড়া উচ্চ বিদ্যালয়ের হল রুম। সবাই বসে আছেন। সবার মনই খারাপ। কেউ কেউ অশ্রসজল। কারণ এই স্কুলেরই সবার প্রিয় শিক্ষক শেখ গোলাম আহমেদের বিদায় সংবর্ধনা আজ। দীর্ঘ ২৮ বছর এই স্কুলেই দায়িত্বশীলতার সাথে শিক্ষকতা করেছেন গোলাম আহমেদ।
সোমবার শেখ গোলাম আহমেদের বিদায়বেলায় বিদ্যালয় প্রাঙ্গনে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিদায়ী শিক্ষককে ফুলেল শুভেচ্ছা ও নানা উপহার সামগ্রী দিয়ে সম্মান জানায় শিক্ষক সহকর্মীসহ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। এসময় বক্তারা বলেন, তিনি শুধু একজন শিক্ষক নন, ছিলেন ছাত্র-ছাত্রীদের জন্য দিকনির্দেশক, পথপ্রদর্শক ও অনুপ্রেরণার উৎস।
কথা বলতে গিয়ে কান্নায় গলা বুজে আসে গোলাম আহমেদেরও। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, ‘এই বিদ্যালয়, এই শিক্ষার্থীরা আমার প্রাণ। তাদের ভালোবাসা ও সম্মানই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।”শেখ গোলাম আহমেদ দীর্ঘ শিক্ষকতা জীবনে বহু গুণী ছাত্র ছাত্রী তৈরী করেছেন। যে কারনে আজ তার বিদায়বেলায় সবাই অশ্রুভারাক্রান্ত বলে মনে করেন এলাকাবাসী।অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...