শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

আর্থিক চাহিদা পূরণে পুঁজিবাজার থেকে তহবিল সংগ্রহের আহ্বান অর্থ উপদেষ্টার

প্রকাশিত - ২২ সেপ্টেম্বর, ২০২৫   ০৭:০২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আর্থিক চাহিদা পূরণে পুঁজিবাজার থেকে তহবিল সংগ্রহের আহ্বান জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, বাংলাদেশের জন্য আর্থিক চাহিদা পূরণে ব্যাংক ঋণের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা থেকে সরে এসে একটি শক্তিশালী পুঁজিবাজার ভিত্তিক তহবিল সংগ্রহের মডেল গড়ে তোলা জরুরি। কেননা  বর্তমান ব্যবস্থা ঋণ খেলাপির সুযোগ তৈরি করে। তিনি বলেন, ‘বন্ডে বেসরকারি খাতের অংশগ্রহণ খুবই কম। আর্থিক চাহিদা মেটাতে আমাদের অবশ্যই ঋণের পরিবর্তে পুঁজিবাজার থেকে তহবিল সংগ্রহ করতে হবে।’

রাজধানীর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনের অডিটোরিয়ামে আয়োজিত ‘বাংলাদেশের বন্ড ও সুকুক বাজার উন্মোচন : রাজস্ব ক্ষেত্র, অবকাঠামো সরবরাহ ও ইসলামী অর্থবাজারের উন্নয়ন’ শীর্ষক সেমিনারে তিনি  আজ এসব কথা বলেন। বিএসইসি ও ডিএসই যৌথভাবে এই সেমিনার আয়োজন করে। দীর্ঘমেয়াদি বিনিয়োগ সংস্কৃতি ও বৃহত্তর আর্থিক সক্ষমতার ওপর জোর দিয়ে অর্থ উপদেষ্টা বলেন, পুঁজিবাজারকে কেবল অনির্দিষ্টকালের জন্য মুনাফা অর্জনের জায়গা হিসেবে দেখা উচিত নয়।

সুকুক প্রসঙ্গে তিনি বলেন, ‘এই উপকরণগুলো অবশ্যই বাস্তব, আর্থিকভাবে টেকসই সম্পদের সঙ্গে সংযুক্ত হতে হবে, ডেরিভেটিভসের মতো ভঙ্গুর সম্পদ দ্বারা নয়।’ সরকারের তত্ত্বাবধানে থাকা জনগণের অর্থ উল্লেখ করে তিনি পেনশন তহবিল ব্যবস্থাপনার চ্যালেঞ্জগুলোও চিহ্নিত করেন। তিনি প্রশ্ন রাখেন, ‘যদি পুরো তহবিলই বিনিয়োগ করা হয়, তবে জনগণ যখন অর্থ তুলতে চাইবে, তখন সরকার কীভাবে তা পূরণ করবে?’ অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, বন্ড বাজার উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংক ও বিএসইসির একটি যৌথ টাস্কফোর্স কাজ করছে এবং তারা ইতোমধ্যেই সরকারের কাছে নির্দিষ্ট সুপারিশ দিয়েছে।

তিনি বলেন, বিশ্বব্যাপী ১৩০ ট্রিলিয়ন মার্কিন ডলারের বন্ড ইস্যু হয়েছে, যা এটিকে বিশ্বের সবচেয়ে বড় আর্থিক বাজারে পরিণত করেছে। গভর্নর আরও বলেন, ‘ব্যাংকগুলো পাঁচ থেকে ছয় বছরের জন্য ঋণ দিতে পারে, কিন্তু দশ বছরের বেশি দিতে পারে না। দীর্ঘমেয়াদি সম্পদ বন্ডের মাধ্যমে অর্থায়ন করা উচিত। এমনকি সঞ্চয়পত্রও সেকেন্ডারি মার্কেটে লেনদেনযোগ্য হওয়া উচিত।’ একইসঙ্গে দীর্ঘমেয়াদি বিনিয়োগের মাধ্যমে পেনশন ব্যবস্থার স্থায়িত্ব নিশ্চিত করতে এর সংস্কারের আহ্বান জানান তিনি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।