শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বিকাশ-এ টোল দিয়ে যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার পার নিমেষেই

প্রকাশিত - ২১ সেপ্টেম্বর, ২০২৫   ০৩:৪০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বিকাশ-এ টোল পরিশোধ করে এখন যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার নিমেষেই পার হচ্ছে বাস, প্রাইভেট কার, মোটরসাইকেল সহ সবধরনের যানবাহন। রেজিস্ট্রেশন থেকে শুরু করে পেমেন্ট সল্যুশনের মাধ্যমে সহজ করেছে নাগরিকদের প্রতিদিনের যাতায়াত। টোল প্লাজায় দীর্ঘ লাইনে অপেক্ষা, ভাংতি টাকার ঝামেলা আর হর্নের শব্দ—এটাই যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারে টোল প্লাজাগুলোয় প্রতিদিনের চিত্র। এই ঝামেলা দূর করে দৈনন্দিন যাত্রাকে নিরবচ্ছিন্ন করছে আরএফআইডি প্রযুক্তি। ফ্লাইওভারে আরএফআইডি লেনে গাড়ি না থামিয়ে সরাসরি ব্যবহারের ফলে অফিসগামী, শিক্ষার্থী ও জরুরি সেবার গাড়িগুলোর সময় বাঁচিয়ে দিচ্ছে অনেকখানি। শুধু সময় বাঁচানো নয়, বরং পরিবহন ব্যবস্থায় আস্থা যাত্রীদের আস্থা বাড়াতে ভূমিকা রাখছে এই পদ্ধতি। 

যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারে আরএফআইডি সেবার পুরো সমাধান দিচ্ছে বিকাশ। গাড়ি উইনশিল্ডে লাগানো আরএফআইডি স্টিকারটি টোল পয়েন্টে স্বয়ংক্রিয়ভাবে স্ক্যান হয়ে যায়, ফলে গাড়িগুলো না থেমেই টোল পয়েন্ট অতিক্রম করতে পারে। ‘আরএফআইডি’ পদ্ধতি ব্যবহারের মাধ্যমে নিরবচ্ছিন্ন ও স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় হয়ে যাচ্ছে বিকাশ কিংবা ব্যাংক অ্যাকাউন্ট থেকে। পরিবহন বিশেষজ্ঞদের মতে, ম্যানুয়ালি অর্থাৎ হাতে টাকা নিয়ে টোল আদায় করলে ঘণ্টায় বড়জোর ৩০০ থেকে ৪০০ গাড়ি পারাপার করা সম্ভব। আর স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় করলে এর চার গুণ বেশি যান পারাপার সম্ভব। এতে যানজট কমানোর পাশাপাশি সেতু ও সড়কের পুরোপুরি সক্ষমতা ব্যবহার সম্ভব।  

ফ্লাইওভার ব্যববহার করে নিয়মিত আসা যাওয়া করা ব্যবহারকারীরা ইতোমধ্যে রেজিস্ট্রেশন করে আরএফআইডি স্টিকার নিয়েছেন। তারা বিকাশে টোল পরিশোধ করে যাতায়াত করছেন নির্বিঘ্নে। ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী গণপরিবহনের চালক নিয়ামত ডিজিটাল টোল পেমেন্ট ব্যবস্থাকে ‘ভিআইপি ব্যবস্থা’ মনে করেন। তার মতে, “আগে টোল প্লাজায় লাইনে দাঁড়িয়ে থাকতে হতো, ক্যাশ টাকায় টোল দিতে হতো। এখন বিকাশ থেকে টোল সরাসরি কেটে নেয়। না থেমেই সরাসরি আসি, সরাসরি যাই। নিজেরে ভিআইপি মনে হয়।” উন্নত দেশের ব্যবহারকারীদের সঙ্গে তুলনা করে নিজস্ব কার ব্যবহারকারী কবির আহমেদ বলেন, আরএফআইডির সবচেয়ে বড় সুবিধা হলো দিন-রাত যেকোনো সময় নিশ্চিন্তে ফ্লাইওভার ব্যবহার করা যায়। শুধু যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারই নয়, তিনি দেশের সব টোল সংগ্রহ ডিজিটাল করার আহ্বান জানান।  

“ভাংতি নিয়ে ঝামেলা করতে হয় না। আমার জন্য এটাই বড় সুবিধা। এছাড়া, আমার বাসা নারায়ণগঞ্জ হওয়ার প্রতিদিন আসা-যাওয়া করতে সহজ হয়। বিকাশ থেকেই সব হয়ে যায়”—বলেন কার চালক মো. মানিক। সবাইকে ক্যাশলেস লেনদেনের মাধ্যমে আরএফআইডি ব্যবহারে উৎসাহিত হতে আহ্বান জানিয়ে ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের হেড অব অপারেশন মো. নাইফ উদ্দিন খান বলেন, আরএফআইডি ব্যবহারের ফলে লাইন কমছে, গতি বাড়ছে। বিকাশ কিংবা ব্যাংক অ্যাকাউন্ট থেকে ফ্লাইওভারে আরএফআইডি টোল পেমেন্ট ব্যবহারকারীদের যেমন উপকার করছে তেমনি আমাদের টোল ব্যবস্থাপনাকেও সহজ করছে।

শুধু বাস, ট্রাক, কার-ই নয়, মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য রয়েছে বিশেষ স্ক্যান সুবিধা। গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভারে মোটরসাইকেল ব্যবহারকারীরা বিকাশ অ্যাপ থেকে আরএফআইডি রেজিস্ট্রেশন করলে তাদের বাইকের জন্য স্ক্যান স্টিকার দেওয়া হয়। এই স্টিকারযুক্ত মোটরসাইকেল সহজেই স্ক্যান করে পেমেন্ট দিয়ে যাতায়াত করতে পারছেন। বিকাশ-এ রেজিস্ট্রেশন করে নিয়মিত স্ক্যান করে ডিজিটাল টোল দিয়ে যাতায়াত করেন আহমেদ জায়ান। তার মতে বিকাশ অ্যাপ থেকে টোল দিতে পারাটা খুবই সহজ সমাধান। “সারাদিন যাতায়াত করি এই ফ্লাইওভার দিয়ে। বারবার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে, খুচরা টাকা দিয়ে টোল দেওয়া খুবই অস্বস্তির। এখন স্ক্যান করে বিকাশ থেকে সরাসরি পেমেন্ট করে দেই।” 

যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের বিভিন্ন প্রান্তে বসানো বুথগুলোর পাশাপাশি, বিকাশ অ্যাপের টোল আইকন থেকে ‘যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার’ সিলেক্ট করেও আরএফআইডি রেজিস্ট্রেশন করা যাচ্ছে। এখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট করলে গ্রাহকের মোবাইলে একটি ওটিপি চলে আসবে। ওটিপি বসিয়ে নিশ্চিত করলেই গ্রাহকের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হবার পর নিকটস্থ রেজিস্ট্রেশন বুথ থেকে আরএফআইডি স্টিকার সংগ্রহ করতে হবে। একই পদ্ধতিতে বিকাশ অ্যাপের টোল আইকন থেকে ‘যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার’ সিলেক্ট করে অ্যাড ট্রিপ অপশন থেকে পে উইথ বিকাশ নির্বাচন করে ট্রিপ সংখ্যা, বিকাশ অ্যাকাউন্ট নম্বর, ভেরিফিকেশন কোড ও পিন দিয়ে টোল পরিশোধ সম্পন্ন করতে হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।