২৪ ঘণ্টা অনলাইন : জেলার হিলি স্থলবন্দর দিয়ে গত ৩৫ দিনে ১ লাখ ৪ হাজার ৮৫৯ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। এর প্রভাবে দেশের চালের বাজারে চালের দাম কমতে শুরু করেছে। দিনাজপুরের হিলি স্থল বন্দর আমদানি-রপ্তানিকারক এসোয়েশনের সভাপতি মো. সাখাওয়াত হোসেন শিল্পী আজ বাসসকে বলেন, গত ৩৫ দিনে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে দুই হাজার ২৪টি ভারতীয় ট্রাকে ১ লাখ ৪ হাজার ৮৫৯ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। একারণে দেশে চালের দাম কমেছে।
তিনি বলেন, গত কয়েক দিন থেকে হিলি খুচরা বাজারে কেজি প্রতি চালের দাম প্রকারভেদে ৪ থেকে ৬ টাকা কেজিতে কমেছে। দেশের বিভিন্ন জেলার চালের মোকামগুলোতেও চালের বাজার দর কমতে শুরু করেছে। হিলি স্থলবন্দর আমদানিকারক চাল ব্যবসায়ী মো. খাদেমুল ইসলাম বলেন, দেশের অস্থির চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে গত ১২ আগস্ট থেকে বাণিজ্য মন্ত্রণালয় চাল আমদানির অনুমতি প্রদান করেন। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্ধারিত ২ শতাংশ শুল্কে ভারত থেকে আমদানিকারক ব্যবসায়ীরা চাল আমদানি করছেন।
প্রতি টন চাল ৫২০ থেকে ৫৩০ ডলার মূল্যে দিয়ে ভারত থেকে আমদানি করা হচ্ছে। আমদানিকৃত চালের মধ্যে সবচেয়ে বেশি আসছে শম্পা কাটারি জাতের চাল। এই চাল একটু চিকন ধরনের হওয়ায় বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। এই বিবেচনায় আমদানিকারকেরা শম্পা কাটারি চাল এবারে বেশি পরিমাণ আমদানি করেছে। হিলির খুচরা ব্যবসায়ী অনিল চন্দ্র রায় বাসসকে বলেন, ভারত থেকে চাল আসায় বাজারের অস্থিরতা কমছে। প্রতিটি জাতের চাল কেজিতে ৪ থেকে ৬ টাকা কমেছে। ৫৫ টাকা কেজি দরের মোটা চাল বিক্রি করছি ৫০ থেকে ৫১ টাকা, আবার ৭৪ টাকার শম্পা কাটারি চাল খুচরা বিক্রি করছি ৬৮ টাকা কেজি হিসেবে। আগামীতে চালের দাম আরো কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।
চাল আমদানিকারক মো. রফিকুল ইসলাম বলেন, ২ শতাংশ শুল্কে আমরা ভারত থেকে চাল আমদানি করছি। ৫২০ থেকে ৫৪০ ডলার মূল্য দিয়ে এবারে চাল আমদানি করা হচ্ছে। স্থানীয় বাজারে চালের মূল্যের ওপরও তার প্রভাব পড়তে শুরু করেছে। হিলি স্থলবন্দর কাস্টমস বিভাগের রাজস্ব কর্মকর্তা মো. নিজাম উদ্দিন জানান, গত ১২ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ৩৫ দিনে ভারত থেকে ২ হাজার ৪২১টি ট্রাকে এক লাখ ৪ হাজার ৮৫৯ মেট্রিকটন চাল ভারত থেকে আমদানি করা হয়েছে। দেশের বাজারে চালের চাহিদা থাকায় দ্রুত খালাস প্রক্রিয়াও সম্পন্ন হচ্ছে। ফলে দেশের বাজারে চালের দাম কমতে শুরু করেছে। চাল আমদানি কার্যক্রম চলমান রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।