শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

এমপিওসহ শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় ব্যবহৃত পাসওয়ার্ড সংরক্ষণ নিয়ে নতুন নির্দেশনা

প্রকাশিত - ১৮ সেপ্টেম্বর, ২০২৫   ০৭:০৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির আবেদনসহ প্রতিষ্ঠান পরিচালনায় ব্যবহৃত পাসওয়ার্ড সংরক্ষণ নিয়ে নতুনভাবে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রাজশাহী আঞ্চলিক কার্যালয়। আঞ্চলিক কার্যালয়ের পরিচালক প্রফেসর মোহা. আছাদুজ্জামানের স্বাক্ষরে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ‘প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার আবেদন সাবমিট করা, এমপিও সংক্রান্ত আবেদন (নতুন এমপিওভুক্তি, পদোন্নতির আবেদন, উচ্চতর স্কেলের আবেদন, ইনডেক্স ডিলিট/রিলিজ এর আবেদন), প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদকরণ, শিক্ষার্থীদের বৃত্তি/উপবৃত্তি সংক্রান্ত কার্যক্রম পরিচালনাসহ শিক্ষা প্রতিষ্ঠানের বিবিধ অনলাইন কার্যক্রম পরিচালনায় বিভিন্ন ইউজার আইডি ও তদসংশ্লিষ্ট পাসওয়ার্ড ব্যবহারের প্রয়োজন হয়। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু প্রতিষ্ঠান তাদের ব্যবহৃত বিবিধ পাসওয়ার্ড বিশেষ করে এমপিও পাসওয়ার্ড সংরক্ষণে শিথিলতা প্রদর্শন করছেন এবং বারংবার পাসওয়ার্ডের জন্য আঞ্চলিক কার্যালয়ে আবেদন করছেন।

আরও লক্ষ্য করা যাচ্ছে যে, এসব গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড প্রতিষ্ঠান প্রধানের নিকট সংরক্ষিত থাকার কথা থাকলেও তা বিভিন্ন অনলাইন ভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠানে প্রদান করার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছেন যা বিধি বহির্ভূত।’ মাউশির আঞ্চলিক কার্যালয় জানিয়েছে, ‘শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওসহ অন্যান্য অনলাইন আবেদন এর কার্যক্রম ওই শিক্ষা প্রতিষ্ঠানের আইসিটি শিক্ষক/আইসিটিতে দক্ষ শিক্ষক/ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর-এর মাধ্যমে সম্পাদন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। অন্যথায় প্রতিষ্ঠান প্রধানের গাফিলতি জনিত কারণে পাসওয়ার্ড সংক্রান্ত কোনো জটিলতার সৃষ্টি হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন। বিষয়টি অতীব জরুরি এবং এ বিষয়ে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করা যাচ্ছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।