২৪ ঘণ্টা অনলাইন : প্রতিবছর ১৮ সেপ্টেম্বর বিশ্ব বাঁশ দিবস পালিত হয়। অনেক দেশেই দিনটিকে গুরুত্ব দেওয়া হয়। একটি বহুমূখী উদ্ভিদের চেয়েও যে বাঁশ গুরুত্বপূর্ণ সেটি মনে করিয়ে দিতেই ১৮ সেপ্টেম্বরকে বাঁশ দিবস ঘোষণা করা হয়।
দিবসটির উৎপত্তি ও ইতিহাস : ২০০৯ সালে ব্যাংককে অনুষ্ঠিত ৮ম বিশ্ব বাঁশ কংগ্রেসে ‘বিশ্ব বাঁশ সংস্থা’ এই দিবসটির সূচনা করে। হাজার হাজার বছর ধরে এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকায় বাসস্থান, কারুশিল্প, খাদ্য ও ঔষধের জন্য বাঁশ ব্যবহৃত হয়ে আসছে। এর বহুমুখী ব্যবহার বহু সংস্কৃতির সঙ্গে গভীরভাবে মিশে আছে।
এ বছরের বাঁশ দিবসের প্রতিপাদ্য : ২০২৫ সালের বিশ্ব বাঁশ দিবসের প্রতিপাদ্য হলো ‘পরবর্তী প্রজন্মের বাঁশ: সমাধান, উদ্ভাবন এবং নকশা’। এই প্রতিপাদ্যে আধুনিক স্থাপত্য, টেকসই পণ্য নকশা, পরিবেশ-বান্ধব প্যাকেজিং এবং অন্যান্য উদ্ভাবনী ক্ষেত্রে বাঁশের ব্যবহারকে উৎসাহিত করা হয়েছে, যা জলবায়ু এবং উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হবে। এদিকে বাঁশ খুব দ্রুত বৃদ্ধি পায়, সহজে নতুন করে জন্মায় এবং এটি একটি নবায়নযোগ্য সম্পদ হিসেবে বিবেচিত। এটি মাটির ক্ষয়রোধে সাহায্য করে, ক্ষয়প্রাপ্ত জমির পুনরুদ্ধার ঘটায় এবং কার্বন ধরে রাখতে সহায়তা করে। এছাড়া বাঁশের অর্থনৈতিক গুরুত্বও রয়েছে। এটি কারিগর, ক্ষুদ্র শিল্প, আসবাবপত্র, কারুশিল্প এবং প্যাকেজিংয়ের মতো বিভিন্ন ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। বাঁশের মাধ্যমে গ্রামীণ এলাকায় অনেকের কর্মসংস্থান এবং আয়ের সুযোগ হয়।
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।