২৪ ঘণ্টা অনলাইন : ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে যাওয়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শাখা ছাত্রশিবির। আগামীকাল শুক্রবার ১৯ সেপ্টেম্বর ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিতব্য বিসিএস পরীক্ষার্থীদের জন্য এই ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। সংগঠন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেন, সে লক্ষ্যেই ছাত্রশিবির নিজস্ব উদ্যোগে বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করেছে। পরীক্ষার্থীরা নির্ধারিত রুট অনুযায়ী বাসে করে যথাসময়ে কেন্দ্রগুলোতে যেতে পারবেন।
পরীক্ষার দিন ক্যাম্পাস থেকে মোট চারটি বাস তিনটি রুটে যাবে। প্রথমটি ক্যাম্পাস থেকে বাইপাস হয়ে ক্যান্টনমেন্ট, ক্যাম্পাস থেকে চরপাড়া এবং অন্যটি ক্যাম্পাস থেকে টাউনহল যাবে। পরীক্ষার দিন সকাল ৮টা ৫ মিনিটে বাসগুলো বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাড থেকে যাত্রা শুরু করবে। নারী পরীক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের জন্য প্রতিটি বাসের প্রথম চার সারি আসন সংরক্ষিত থাকবে। আজ বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর বাকৃবি শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ইউনুস বিন হোসাইন খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বাসের চাহিদা অনেক বেশি থাকলেও প্রয়োজনের তুলনায় সংখ্যা সীমিত। তারপরও আমরা আমাদের সামর্থ্যরে মধ্যে শিক্ষার্থীদের সুবিধার্থে এই পরিবহন ব্যবস্থা করেছি। আশা করি, এতে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারবেন।
এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও বিসিএস পরীক্ষার্থীদের জন্য দুইটি বাসের ব্যবস্থা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাস দুটি সকাল ৮টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড় থেকে যাত্রা শুরু করবে এবং টাউন হল পর্যন্ত যাবে। পরে দুপুর ১২টা ২০ মিনিটে বাস দুটি পুনরায় ক্যাম্পাসের উদ্দেশ্যে ফিরবে। এ বিষয়ে বাকৃবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আবু নাছির ত্বোহা বলেন, আমরা সবসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে কাজ করি। শিক্ষার্থীরা যেন কোনো রকম ভোগান্তি ছাড়া পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে, সেই চিন্তা থেকেই আমাদের এই উদ্যোগ।
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।