শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র-বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা জোরদার

প্রকাশিত - ১৮ সেপ্টেম্বর, ২০২৫   ০৩:০২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ ‘প্যাসিফিক অ্যাঞ্জেল ২৫’ মহড়ার মধ্য দিয়ে প্রতিরক্ষা ও মানবিক অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করেছে।  মহড়ায় সাত দিনব্যাপী বহুপাক্ষিক কর্মসূচিতে মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রামের জহুরুল হক সেনানিবাসে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সাথে মহড়াটি পরিদর্শন করেন। এ মহড়া দুই দেশের ক্রমবর্ধমান সহযোগিতার প্রমাণ বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ মহড়ায় যুক্তরাষ্ট্রের ৯২ জন এবং বাংলাদেশ বিমানবাহিনীর ৯০ জন সদস্য অংশ নিচ্ছেন। পাশাপাশি শ্রীলঙ্কা বিমানবাহিনীর দুইজন চিকিৎসাকর্মী, ওরেগন এয়ার ন্যাশনাল গার্ডসহ আঞ্চলিক অংশীদাররা অংশগ্রহণ করছেন। কর্মসূচির পুরো সময় জুড়ে উভয় দেশের সেনারা যৌথভাবে চিকিৎসা প্রস্তুতি, বিমান নিরাপত্তা, প্রকৌশল সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ ও কার্যক্রমে অংশ নেবে।

মার্কিন দূতাবাস জানায়, ‘প্যাসিফিক অ্যাঞ্জেল ২৫’ মহড়াটি প্রতিরক্ষা সহযোগিতা এবং মানবিক প্রস্তুতিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রতিশ্রুতিকে তুলে ধরে। এটি ভবিষ্যতের সংকট মোকাবেলায় দুই দেশের যৌথ সক্ষমতা আরও শক্তিশালী করবে। বাস্তবসম্মত সংকটের অনুসরণে করা এই মহড়া আঞ্চলিক স্থিতিস্থাপকতা জোরদার, পারস্পরিক কার্যক্ষমতা বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দীর্ঘমেয়াদি নিরাপত্তা সহযোগিতা আরও সুসংহত করার লক্ষ্যে কাজ করবে। দূতাবাস আরও জানিয়েছে, এ কর্মসূচি আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবিলা সক্ষমতা বৃদ্ধিতে ওয়াশিংটন ও ঢাকার টেকসই অংশীদারিত্বকে প্রতিফলিত করে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।