শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকসুর পক্ষ থেকে সিনেটে যাচ্ছেন যে ৫ জন

প্রকাশিত - ১৪ সেপ্টেম্বর, ২০২৫   ১০:৪৫ পিএম
webnews24

২৪ঘণ্টা   অনলাইন : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ছাত্র প্রতিনিধি হিসেবে পাঁচ জনের নাম চূড়ান্ত করা হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে উপাচার্যের অফিস সংলগ্ন কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান সভায় সভাপতিত্ব করেন।

এ সময় নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ, সহসাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দীন খানসহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন।সভা শেষে ব্রিফ করেন ডাকসুর জিএস এস এম ফরহাদ। তিনি জানান, ডাকসুর পক্ষ থেকে সিনেটে পাঁচজন প্রতিনিধি পাঠানোর বিষয়ে আজকের সভায় আলোচনা হয়েছে। পাঁচজন প্রতিনিধির ব্যাপারেও ঐক্যমত হয়েছেন নির্বাচিতরা।

সিনেটে ছাত্র প্রতিনিধি হিসেবে চূড়ান্ত পাঁচজন হলেন- ভিপি আবু সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মুহা. মহিউদ্দীন খান, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ ও সদস্য সাবিকুন্নাহার তামান্না। ছাত্র প্রতিনিধি চূড়ান্তের প্রক্রিয়া সম্পর্কে জিএস এস এম ফরহাদ জানান, আগের পদ্ধতি অনুযায়ী ভিপি, জিএস, এজিএস ছাত্র প্রতিনিধি হিসেবে ছিলেন। এবারও রাখা হয়েছে। এ ছাড়া অনাবাসিক শিক্ষার্থীদের সমস্যা তুলে ধরতে ছাত্র পরিবহন সম্পাদককে রাখা হয়েছে। আর ছাত্রীদের সমস্যা তুলে ধরতে সাবিকুন্নাহার তামান্নাকে রাখা হয়েছে। ঐকমত্যের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

অল্প সময়ের মধ্যে প্রতিনিধিদের নাম গেজেট আকারে প্রকাশ হবে বলে আশা রাখছেন তারা।এস এম ফরহাদ আরও বলেন, আজ থেকে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করছি। নির্বাচিত প্রতিনিধিরা আগামী এক বছরে কী কী কাজ করবেন, কোন সপ্তাহে কী কাজ করবেন—সেটির পুরো পরিকল্পনা প্রস্তুত করা হচ্ছে। অল্প সময়ের মধ্যে তারা কাজে নেমে পড়বেন। ভিপি আবু সাদিক কায়েম বলেন, ডাকসুতে যারা নির্বাচিত হয়েছেন, কেউ নেতা নন সবাই ছাত্রদের প্রতিনিধি। শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদের প্রশ্ন করা। আমাদের কাজ হচ্ছে যে প্রতিশ্রুতি দিয়েছি সেগুলো বাস্তবায়ন করা।
২৪ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...