শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহত্তর স্বার্থে সদরঘাটের অবৈধ বাসস্ট্যান্ড উচ্ছেদের সিদ্ধান্ত

প্রকাশিত - ১৪ সেপ্টেম্বর, ২০২৫   ০৩:২৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও বাহাদুর শাহ পার্ক সংলগ্ন এলাকা থেকে অবৈধ বাস, লেগুনা স্ট্যান্ড এবং ফুটপাতের দোকানপাট উচ্ছেদে এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সামান্য কিছু অসুবিধা হলেও বৃহত্তর স্বার্থে সুন্দর পরিবেশ সৃষ্টিতে সবাই ঐক্যমত পোষণ করবেন বলে আশা প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জবিশিস)।

রোববার (১৪ সেপ্টেম্বর) সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানা যায়। বিবৃতিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বাহাদুর শাহ পার্ক এলাকায় অবৈধ স্ট্যান্ড উচ্ছেদের দাবি নতুন নয়। দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই ২০২৫ সালের ৮ জানুয়ারি শিক্ষক সমিতি প্রশাসনের কাছে এ দাবি জানায়। এরপর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ট্রাফিক বিভাগ ও বাস মালিক সমিতিকে নিয়ে একাধিক বৈঠক হলেও কার্যকর সমাধান আসেনি।

বিবৃতিতে আরও বলা হয়, সম্প্রতি এক শিক্ষার্থীকে দুটি বাস চাপা দেওয়ার পর শিক্ষার্থীরা প্রতিবাদে নামলে ৭ সেপ্টেম্বর ডিসি ট্রাফিকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয়। বৈঠকে বাস মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকের সম্মিলিত সিদ্ধান্তে রায়সাহেব বাজার মোড় থেকে বাস চলাচল বন্ধ করা হয়। এ কৃতিত্ব এককভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে দেওয়ার বিষয়টি অযৌক্তিক উল্লেখ করে জবিশিস জানায়, ১০ সেপ্টেম্বর এলাকার নয়টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় কবি নজরুল কলেজ, সোহরাওয়ার্দী কলেজসহ সব প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানানো হয়। সিদ্ধান্ত ছিল সবার সম্মিলিত মতামতের ভিত্তিতেই নেওয়া।

বাসস্ট্যান্ড অপসারণে যানজট কমবে, শিক্ষার্থীদের জীবন ঝুঁকিমুক্ত হবে এবং বায়ুদূষণ ও শব্দদূষণ থেকে মুক্তি মিলবে বলে বিবৃতিতে জানানো হয়। অবৈধ লেনদেন ও মাদক কারবারের মতো বিষয়গুলোও বন্ধ হবে বলে আশা প্রকাশ করা হয়। অটো রিকশার গতি নিয়ন্ত্রণ, ন্যায্য ভাড়া নির্ধারণ এবং বিকল্প পরিবহন ব্যবস্থার বিষয়েও প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে বলে শিক্ষক সমিতি আশাবাদ ব্যক্ত করেছে। উদ্ভূত পরিস্থিতিতে কারো প্রতিযোগিতার মানসিকতা নয়; সত্য সুন্দর ও কল্যাণের বিষয়টিকে প্রাধান্য দেওয়া শ্রেয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।