শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

এআইইউবিতে গণমাধ্যম শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার বিষয়ক আলোচনা সভা

প্রকাশিত - ১১ সেপ্টেম্বর, ২০২৫   ০৯:৪১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর মিডিয়া ও গণযোগাযোগ বিভাগে “Building Careers in the Storytelling Age” শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মিডিয়া স্টুডিওতে আয়োজিত অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তিস সফল শিক্ষার্থী।

একুশে টেলিভিশনের (ইটিভি) সাংবাদিক সামিউল ইসলাম জয় শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শ্রেণিকক্ষের কার্যক্রম ও অ্যাসাইনমেন্টে সক্রিয়ভাবে অংশ নেওয়া ভবিষ্যৎ পেশাগত জীবনের ভিত্তি তৈরি করে। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনে তত্ত্ব এবং বাস্তব কাজের মধ্যে ভারসাম্য আনলে পেশাগত চ্যালেঞ্জ সহজে মোকাবেলা করা যায়।” জয় ডিজিটাল যুগে সাংবাদিকতায় প্রযুক্তির ব্যবহার ও এর গুরুত্বও তুলে ধরেন।

বিবিসি নিউজ বাংলার সাংবাদিক মরিয়ম সুলতানা শিক্ষার্থীদের কাছে সাংবাদিক হিসেবে অভিজ্ঞতা শেয়ার করেন এবং বলেন, কম্পিউটার সফটওয়্যার দক্ষতা বর্তমানে সফলতার একটি অপরিহার্য অংশ। অ্যানিমেশন মনস্টার স্টুডিওর সায়লা শিকদার রেয়া অ্যানিমেশনে সৃজনশীলতা, নতুন ধারণা ব্যবহার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রয়োগের সম্ভাবনা নিয়ে আলোকপাত করেন।

এমএমসি বিভাগের সহকারী অধ্যাপক আফরোজা শোমার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগের প্রভাষক রানী এলেন ভি রামোস। আলোচনা শেষে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থী ও শিক্ষকরা বক্তাদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানটি শিক্ষার্থীদের গল্প বলার ক্ষেত্রে সৃজনশীলতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হয়েছে। একই সঙ্গে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে মেলবন্ধন এবং অভিজ্ঞতা বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করেছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...