২৪ ঘণ্টা অনলাইন : আজ সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির ১৩ তম সভা শেষে সংবাদ সম্মেলন করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ডাকসু নির্বাচনে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন, এই নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল হতে পারে। আজ ৯ সেপ্টেম্বর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির ১৩ তম সভা শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। আগামী জাতীয় নির্বাচনে কোন প্রতিবন্ধকতা দেখছি না। দীর্ঘদিন পর একটা নির্বাচনের আমেজ তৈরি হয়েছে এবং ডাকসুর নির্বাচন উৎসবমুখর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় এর একটি প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে তাতে ডাকসু নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে। তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের জন্যও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত করা হচ্ছে। তাদের ট্রেনিং কার্যক্রম চলছে।
এ সময় তিনি জানান, সম্প্রতি দেশে মাদক ধরা পড়ছে বেশি। দেশে মাদক প্রবেশ বন্ধে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো সজাগ থাকার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। তিনি বলেন, মাদক আমাদের সমাজের সবচেয়ে বড় শত্রু। একে নির্মূল করতে হবে। না হলে আমাদের যুব সমাজ ক্ষতিগ্রস্ত হবে। এ বিষয়ে সবাইকে এগিয়ে আসতে হবে, সচেতন হতে হবে। এ সময় তিনি বলেন, এবার ইলিশের প্রজনন কিছুটা কম হয়েছে, ভবিষ্যতে হয়তো বাড়বে। ইলিশের প্রজনন কমা রোধ করা এবং মা ইলিশ ও জাটকা নিধন কার্যক্রম বন্ধ করার ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।