শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

রাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা

প্রকাশিত - ০৭ সেপ্টেম্বর, ২০২৫   ১০:৪৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের ভোটাভুটির মাধ্যমে এই প্যানেল গঠন করেছে সংগঠনটি। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান এই প্যানেল ঘোষণা করেন।

এই প্যানেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি ও  ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শেখ নূর উদ্দিন আবীরকে সহসভাপতি (ভিপি), দফতর সম্পাদক ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাফিউল জীবনকে সাধারণ সম্পাদক (জিএস) এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিন বিশ্বাস এষাকে সহসাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী করা হয়েছে।

আগামী ২৫ সেপ্টেম্বর ২৩টি পদে রাকসু, ৫টি পদে সিনেট প্রতিনিধি ও ১৫টি পদে হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে এই প্যানেল ঘোষণা করল ছাত্রদল। রাকসুর পাশাপাশি সিনেট ছাত্র প্রতিনিধি, ১৭টি হল সংসদের প্যানেল চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই এই প্যানেল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান। প্যানেল ঘোষণার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, সাধারণ সম্পাদক সরদা জহুরুলসহ নেতারা উপস্থিত ছিলেন।

অন্যান্য পদে মনোনীত প্রার্থীরা হলেন- ক্রীড়া সম্পাদক পদে নার্গিস খাতুন, সহ ক্রীড়া সম্পাদক পদে মাহফুজুর রহমান শাওন, সাংস্কৃতিক সম্পাদক পদে আব্দুল্লাহ আল কাফী, সহ সাংস্কৃতিক সম্পাদক পদে শাহরিয়ার আলম অধী,  মহিলা বিষয়ক সম্পাদক পদে স্বপ্না আক্তার, সহ মহিলা বিষয়ক সম্পাদক পদে নুসরাত ঈশিতা, তথ্য ও গবেষণা সম্পাদক পদে গাজী ফেরদৌস হাসান,  সহ তথ্য ও গবেষণা সম্পাদক রেদোয়ানুল ইসলাম হৃদয়, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে রাফায়েতুল ইসলাম রাবিত, সহ মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে নূর নবী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মারুফ হোসেন, সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে নাইমুল ইসলাম নাঈম।

এছাড়া বির্তক ও সাহিত্য বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, সহ বির্তক ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে জিসান বাবু, পরিবেশ ও সমাজ সেবা সম্পাদক পদে এ. আর. রাফি খান, সহ পরিবেশ ও সমাজ সেবা সম্পাদক-কুঞ্জশ্রী রায় সুলগ্ন (শুভ), সদস্য পদে মিনারুল ইসলাম মেঘ, সাইদ হাসান ইবনে রুহুল, মাহবুব মোর্শেদ ইল্লিন ও আশরাফুল ইসলাম রাকসু নির্বাচনে অংশ নিবেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...