শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

রাকসু নির্বাচনে ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

প্রকাশিত - ০৭ সেপ্টেম্বর, ২০২৫   ১০:১৪ পিএম
webnews24
অনলাইন ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে অংশ নিতে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা। রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের রাকসু কার্যালয়ের সামনে এ প্যানেল ঘোষণা করেন রাবি শাখা শিবিরের সাবেক সভাপতি ও বর্তমানে শিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আবদুল মোহাইমিন।

ঘোষিত প্যানেল অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাবি শাখা ছাত্রশিবিরের বর্তমান সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ। সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনয়ন পেয়েছেন সাবেক সমন্বয়ক ফাহিম রেজা এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাখার সক্রিয় নেতা সালমান সাব্বির।

ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন হামিদুল্লাহ নাঈম এবং সহকারী ক্রীড়া সম্পাদক পদে আবু সাঈদ নাঈম। সাংস্কৃতিক সম্পাদক পদে জাহিদ হাসান জ্বোহা, সহকারী পদে রাকিবুল ইসলাম।

নারী বিষয়ক সম্পাদক পদে রয়েছেন সাঈদা হাফসা এবং সহকারী নারী বিষয়ক সম্পাদক পদে মনোনয়ন পেয়েছেন সামিয়া জান্নাত। তথ্য ও গবেষণা সম্পাদক পদে আছেন নাজমুস সাকিব, আর তার সহকারী হিসেবে রয়েছেন সিফাত আবু সালেহ।

মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে মনোনীত হয়েছেন মুজাহিদুল ইসলাম এবং সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক হিসেবে রয়েছেন আসাদুল্লাহ হিল গালিব। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে আছেন হাসান হাওলাদার, তার সহকারী পদে রয়েছেন মুজাহিদুল ইসলাম সায়েম।

বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইমরান লস্কর এবং সহকারী পদে আছেন নয়ন মুরসালিন। পরিবেশ ও সমাজসেবা সম্পাদক হিসেবে আছেন আবদুল্লাহ আল মাসুদ, তার সহকারী হিসেবে রয়েছেন মাসুমা ইসলাম মোমো।

কার্যনির্বাহী সদস্য হিসেবে প্যানেলে রাখা হয়েছে দ্বীপ, সুজন চন্দ্র, ইমজিয়াউল আলি ও খালিদ হাসানকে।

প্যানেল ঘোষণা অনুষ্ঠানে শিবির নেতারা বলেন, দীর্ঘদিন পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনের মাধ্যমে প্রকৃত ছাত্র নেতৃত্ব প্রতিষ্ঠার সুযোগ তৈরি হবে। আমাদের প্রার্থী ও প্যানেল ক্যাম্পাসে ইতিবাচক রাজনীতি, নৈতিকতা ও শিক্ষাবান্ধব পরিবেশ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...