২৪ ঘণ্টা অনলাইন : চট্টগ্রামে কালুরঘাট-চাক্তাই চার লেন বিশিষ্ট ৯.৫ কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ নির্মাণ কাজের ৮৫ শতাংশ শেষ হয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) সূত্রে এ তথ্য জানা গেছে। প্রকল্প পরিচালক প্রকৌশলী রাজীব দাস বাসসকে বলেন, কর্ণফুলী নদীর পশ্চিম তীরে ২ হাজার ২৭৫ কোটি টাকা ব্যয়ে বাঁধ কাম মেরিন ড্রাইভের কাজ দ্রুত এগিয়ে চলছে।
তিনি আরও বলেন,সম্প্রতি কালুরঘাট শিল্প এলাকা থেকে রেলওয়ে সেতু পর্যন্ত ১.৫ কিলোমিটার জমি অধিগ্রহণসহ মোট ৮ কিলোমিটার অংশের কাজ শেষ হয়েছে। নির্মাণ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সিডিএ জমির মালিকদের ক্ষতিপূরণ দিয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে চাক্তাইয়ের কল্পলোক থেকে বলিরহাট পর্যন্ত ৪ কিলোমিটার পায়ে হাঁটার পথ (ওয়াকওয়ে) জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
এ ছাড়া বাকলিয়ায় নদীর তীরে ৫ কিলোমিটার দীর্ঘ একটি পর্যটন জোন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সিডিএ’র। যার মধ্যে শাহ আমানত ব্রিজ থেকে বলিরহাট পর্যন্ত ওয়াকওয়ে এবং শিশুদের বিনোদন সুবিধাসহ একটি রেস্তোরাঁ থাকবে। চার লেন বিশিষ্ট ও ৮০ ফুট প্রশস্ত এ সড়কটি ১৯৯৫ সালে চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টার প্ল্যান অনুযায়ী জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি)-এর দিক নির্দেশনা অনুসরণ করে নির্মাণ করা হচ্ছে। সমুদ্র পৃষ্ঠ থেকে এর উচ্চতা হবে ২৪.৫ ফুট।
বর্ষার পানি অপসারণের জন্য খালের মুখে ১২টি জোয়ার-ভাটা নিয়ন্ত্রণ রেগুলেটর এবং পাম্প হাউস স্থাপন করা হচ্ছে, যার মধ্যে ১০টি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। ২০১৯ সালের জুন মাসে চাক্তাই খালের মোহনায় একটি স্লুইস গেট উদ্বোধনের মাধ্যমে এ নির্মাণকাজ শুরু হয়। সরকার এক বছর মেয়াদ বৃদ্ধি করে ২০২৬ সালের জুন নির্ধারণ করে। প্রকল্পটি ২০১৭ সালের ২৫ এপ্রিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হয়।
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।