শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন ববি শিক্ষার্থীরা

প্রকাশিত - ০৬ সেপ্টেম্বর, ২০২৫   ০৮:৩০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অবকাঠামোগত উন্নয়ন, জমি অধিগ্রহণ ও পরিবহন সংকট নিরসনসহ তিন দফা দাবিতে আমরণ অনশনরত শিক্ষার্থীরা উপাচার্যের লিখিত আশ্বাসে অনশন কর্মসূচি ভেঙেছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে টানা আন্দোলনের ৩৮তম দিনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম নিজ হাতে জুস খাইয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙান। এ সময় তিনি দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে লিখিত প্রতিশ্রুতি দেন।

এর আগে বৃহস্পতিবার ( ৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে একাডেমিক ভবন-১ এর নিচতলায় সাত শিক্ষার্থী অনশনে বসেন। অনশন শুরুর পরপরই উপাচার্য সেখানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের কর্মসূচি ভাঙানোর চেষ্টা করেন। তবে শিক্ষার্থীরা রাজি না হওয়ায় তিনি সেদিন রাত শিক্ষার্থীদের পাশেই কাটান, যা আন্দোলনে নতুন মাত্রা যোগ করে।

লিখিত প্রতিশ্রুতিতে উপাচার্য উল্লেখ করেন, উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক নিয়োগের ছয় মাসের মধ্যে ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করা হবে। আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে বিভিন্ন রুটে বাসের সিট সংকট নির্ধারণ করে প্রয়োজনীয় রুটে বাস বাড়ানো হবে। নতুন একটি অ্যাম্বুলেন্স ক্রয়ের ছাড়পত্রের জন্য রোববার মন্ত্রণালয়ে আবেদন জমা দেওয়া হবে। 

এছাড়া আগামী ১৫ কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের আয়তন বৃদ্ধির লক্ষ্যে জমির পুনঃঅ্যাসেসমেন্ট সম্পন্ন করা হবে বলে উল্লেখ করেন উপাচার্য। অনশন ভাঙানোর সময় শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, আমি সর্বোচ্চ চেষ্টা করছি। তবে কিছু সীমাবদ্ধতা রয়েছে। দাবিপূরণে আমরা বদ্ধপরিকর, ইতোমধ্যে এ বিষয়ে কার্যক্রম শুরু হয়েছে। আপনারা আমার ওপর আস্থা রাখুন।

অনশনরত শিক্ষার্থী আবু বকর সিদ্দিক বলেন, অবকাঠামোগত উন্নয়নসহ তিন দফা দাবিতে টানা ৩৬ দিন আন্দোলন করেও প্রশাসনের কার্যকর পদক্ষেপ না দেখে অনশনে বসতে বাধ্য হয়েছিলেন তারা। উপাচার্যের লিখিত আশ্বাসে তারা আপাতত কর্মসূচি স্থগিত করেছেন। শিক্ষার্থী শওকত ওসমান স্বাক্ষর বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণে ব্যর্থ হলে তারা আবারও আন্দোলনে নামতে বাধ্য হবেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...