শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধকতা মোকাবেলা করেও ডাকসু নির্বাচন হবে : ঢাবি উপাচার্য

প্রকাশিত - ০১ সেপ্টেম্বর, ২০২৫   ১১:১৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : যে কোনো প্রতিবন্ধকতা মোকাবেলা করে ডাকসু নির্বাচন হবে এবং এতে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। সোমবার রাত নয়টায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ঢাবি ভিসি বলেন, “যাবতীয় বিভিন্ন রকম বাধা বিপত্তি, ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের এগিয়ে যেতে হবে। ঐক্য ধরে রাখার কোনো বিকল্প নেই।”তিনি সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচন নিয়ে আজকের হাইকোর্ট ও চেম্বার জজ আদালতের আদেশের বিষয়টি উল্লেখ করেন। আইনিভাবে মোকাবেলায় ১২ সদস্যের আইনজ্ঞ প্যানেল করা হয়েছে বলেও জানান তিনি।

ডাকসু নির্বাচন একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া উল্লেখ করে ভিসি জানান এই মামলাও বাধা–বিপত্তির অংশ। “ডাকসু নির্বাচন একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া। এই বিষয়ে কোনো রাখঢাক নেই। একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া অভ্যন্তরীণ, বহিস্থ- বহুমুখী বাধা – বিপত্তি আসবে এবং আসছে। কোনো কোনো ক্ষেত্রে যতটুকু আশঙ্কা করেছিলাম পরিস্থিতি তার থেকে ভালো আছে। কারণ আমাদের শিক্ষার্থীদের ব্যাপক সাড়া আছে," বলেন তিনি।

"আমরা অংশীজনদের সাথে বিস্তারিত আলোচনা করেই মাঠে নেমেছি। সবাইকে সাথে নিয়ে একতাবদ্ধ হয়ে নেমেছি। বাধা-বিপত্তি আছে। এবং এই যে মামলা–মোকদ্দমা হচ্ছে সেগুলোও আইনগতভাবে মোকাবেলা করছি এগুলোও এই বাধা-বিপত্তির অংশ,” বলেন ড. নিয়াজ আহমেদ খান।

একইসাথে নির্বাচন স্থগিতের বিষয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে হয়েছে কোনো কোনো মাধ্যমে এমন প্রশ্ন তোলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, অবান্তর কথা-বার্তা বলা যাবে না। তিনি বলেন, ‘কোনো কোনো ক্ষেত্রে আমরা যতটুকু আশা করেছিলাম তার চেয়ে পরিস্থিতি ভালো আছে। কারণ ব্যাপকভাবে আমাদের শিক্ষার্থীদের সাড়া আছে।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...